Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

৩১ নং আবন্বাসি খলিফা মুকতাফি লি আমরিল্লাহ আবু আবদুল্লাহ মুহাম্মাদ বিন মুসতাযহির বিন মুকতাদি বিন যাখিরুদ্দিন [জিলকদ ৫৩০ হিজরি- রবিউল আউয়াল ৫৫৫ হিজরি] [আগস্ট ১১৩৬ খিষ্টাব্দ- মার্চ ১১৬০ খিষ্টাব্দ] মুকতাফি লি আমরিল্লাহ ৪৮৯ হিজরি সনে জন্গ্রহণ করেন। ৫৩০ হিজরি সুলতান মাসউদ জনসাধারণকে অবহিত করেন যে, খলিফা রাশিদ স্বেচ্ছায় অব্যাহতি দিয়ে চলে গেছেন। এরপর সুলতান মাসউদ আব্বাসি আবু আবদুল্লাহ মুহাম্মাদকে খলিফা নির্বাচিত করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি “'আল-মুকতাফি লি-আমরিল্লাহ' উপাধি গ্রহণ করেন । এ সময় তার বয়স ছিল একচলিশ বছর । মুকতাফির খিলাফত আমলেই ৫৪৭ হিজরি সনে সুলতান মাসউদ বিন মুহাম্মাদ হামাদানে ইন্তেকাল করেন। মাসউদের মৃত্যুর মধ্য দিয়ে সেলজুক আর কোনো সদস্য আব্বাসি সাম্বাজ্যে উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে পারেনি। মাসউদের মৃত্যুর পর ইরাকের সুলতান পদ গ্রহণ করেন তার ভ্রাতুম্পুত্র মুইনুদ্দিন মালিক শাহ বিন মাহমুদ বিন মুহাম্মাদ । কিছুদিন পরই তার স্থলাভিষিক্ত হন তার ভাই দ্বিতীয় মুহাম্মাদ বিন মাহমুদ বিন মুহাম্মাদ । ৫৫৪ হিজরি সনে তিনি হামাদানে ইন্তেকাল করেন। এরপর ইরাকের সেলজুক সালতানাতের দায়িত্ব গ্রহণ করেন দ্বিতীয় মুহাম্মাদের চাচা সুলায়মান শাহ বিন মুহাম্মাদ বিন মালিক শাহ। এর কিছুদিন পর ৫৫৫ হিজরি সনের ২ রবিউল আউয়াল (১১৬০ খিষ্টাব্দের ১২ মার্চ) খলিফা মুকতাফি লি আমরিল্লাহ ছেষট্টি বছর বয়সে ইন্তেকাল করেন।

— পৃষ্ঠা ৩৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।