Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

৩০ নং আব্বাসি খলিফা আর-রাশিদ বিল্লাহ আবু জাফর মানসুর বিন মুসতারশিদ বিন মুসতাযহির বিন মুকতাদি [জিলকদ ৫২৯ হিজরি-___জিলকদ ৫৩০ হিজরি] [আগস্ট ১১৩৫ খিষ্টাব্দ__আগস্ট ১১৩৬ খিষ্টাব্দ] রাশিদ বিল্লাহ ৫০২ হিজরি সনে জন্যগ্রহণ করেন। ৫২৯ হিজরির জিলকদ পদে অধিষ্ঠিত হন। তার পিতা মুসতারশিদ পূর্বেই তাকে ওলিয়ে আহদ বা ভাবী খলিফা ঘোষণা করে গিয়েছিলেন । খলিফা হয়েই তিনি তার পিতৃহত্যার প্রতিশোধ গ্রহণের মন করেন এবং সরাসরি সুলতান মাসউদের প্রতিপক্ষ হিসেবে আবির্ভীত হন। কিন্তু সুলতান মাসউদ বিন মুহাম্মাদ বাগদাদে প্রত্যাবর্তন করে তার ওপর চাপ সৃষ্টি করেন। ফলে দায়িত্ব গ্রহণের মাত্র এগারো মাস এগারো দিন পর ৫৩০ হিজরি সনে জিলকদ মাসে তিনি মসুলে চলে যান। পরবর্তীকালে তিনি ৫৩২ হিজরি সনের রমজান মাসে (১১৩৮ খিষ্টাব্দের জুন মাসে) ইস্পাহানে বাতিনি গুপ্তঘাতকদের হাতে নিহত হন।

— পৃষ্ঠা ৩৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।