Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

আব্বাসি খিলাফত ৬ ৩৩৭ এ সময় খলিফা মুসতারশিদ আরও একবার শক্তি প্রয়োগের মাধ্যমে খিলাফতের হারানো প্রতিপত্তি পুনরুদ্ধার এবং সেলজুক প্রভাব হতে মুক্তিলাভের চেষ্টা চালান। একে কেন্দ্র করে সুলতান মাসউদের সঙ্গে তার দ্বন্দ ও দূরত্ব সৃষ্টি হয়। খলিফা বাগদাদের মিম্বরসমূহে জুমার খুতবা হতে মাসউদের নাম বাদ দেওয়ার নির্দেশ জারি করেন। এরপর খলিফা বিপুল সংখ্যক সৈন্য নিয়ে মাসউদের বিরুদ্ধে যুদ্ধ করতে অগ্থসর হন। কিন্ত নির্মম বাস্তবতা হলো-_খলিফার পতাকাতলে যারা যুদ্ধ করতে সমবেত হয়েছিল, তারা কোনো এক ও অভিন্ন বেংশ) পরিচয়ে আবদ্ধ ছিল না। আর এরূপ না হলে লড়াইয়ের সঙ্গিন মুহূর্তে সাধারণত নিষ্ঠার পরিচয় পাওয়া যায় না। এ কারণেই উভয় বাহিনী মুখোমুখি হতেই খলিফার পক্ষে যুদ্ধ করতে আসা তুর্কি সৈন্যদের অনেকেই শিবির বদলে সুলতান মাসউদের পক্ষে চলে যায়। স্বাভাবিকভাবেই খলিফার বাহিনী যুদ্ধে পরাজিত হয়। খলিফা নিজে অটল-অবিচল থেকে যুদ্ধ করতে করতে একসময় প্রতিপক্ষের হাতে বন্দি হন। বন্দি খলিফা ৫২৯ হিজরি সনের ১৭ জিলকদ (১১৩৫ খিষ্টাব্দের ২৯ আগস্ট) বাতিনি গুপ্তঘাতকদের হাতে নিহত হন 1০১ এ সময় খলিফার বয়স ছিল পঁয়তাল্লিশ বছর।

— পৃষ্ঠা ৩৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।