৩৩৬ ৬ ইসলামি ইতিহাস ৫২৫ হিজরি সনে সুলতান মাহমুদ বিন মুহাম্মাদ মৃত্যুবরণ করেন। এরপর বাগদাদের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ে । সুলতান মাহমুদ যদিও মৃত্যুর পূর্বে তার শিশুপুত্র দাউদকে পরবর্তী সুলতান ঘোষণা করে গিয়েছিলেন; কিন্তু মাহমুদের ভাই মাসউদ, দ্বিতীয় তুগরুল বেগ ও সেলজুক শাহ এবং মাহমুদের চাচা সানজার ইরাকের সালতানাত লাভে অভিলাষী হয়ে ওঠেন। একে কেন্দ্র করে বিবাদমান পক্ষগুলোর মধ্যে অব্যাহত সংঘাত ও যুদ্ধ চলতে থাকে এবং সুলতান পদেও পালাবদল চলতে থাকে । সুলতান অধিষ্ঠিত হন দাউদ বিন মাহমুদ, মাসউদ বিন মুহাম্মাদ, তুগরুল বিন মুহাম্মাদ, এরপর আবার মাসউদ এবং তারপর আবার তুগরুল 16১০) অবশেষে ৫২৯ হিজরি সনের শুরুতে সুলতান তৃগরুল ইন্তেকাল করার পর সুলতান মাসউদ সালতানাতের একচ্ছত্র অধিপতি হতে সক্ষম হন। তিনি গিয়াছুদ দুনিয়া ওয়াদ দ্বীন উপাধি ধারণ করেন। _সেলজুক সুলতান মালিক শাহ, জিনকি সুলতান নুরুদ্দিন মাহমুদ ও আইম়ুবি সুলতান সালাহুদ্দিন আইয়ুবিকে হত্যা করার জন্য একাধিকবার চেষ্টা চালায়। বাগদাদের সেলজুক সুলতানগণসহ বিভিন্ন ইসলামি রাষ্ট্রের শাসকগণ একাধিকবার হাশাশিনদের নিপাত করার উদ্দেশ্যে অভিযান চালালেও কাঙ্ফিত সাফল্য অর্জিত হয়নি। অবশেষে খোয়ারিজম রাষ্ট্রের শেষ শাসক জালালুদ্দিন শাহ (চেঙ্গিস খানের আগ্রাসন চলাকালীন শাসক আলাউদ্দিন মুহাম্মাদের পুত্র) আলমুত বাদে হাশাশিনদের সবকটি পারসিক দুর্গ ধ্বংস করতে সক্ষম হন। পরবর্তী সময়ে জালালুদ্দিন শাহ নিরুদ্দেশ হয়ে গেলে হাশাশিনরা পুনরায় সংঘটিত হওয়ার চেষ্টা করে। তখন তাতার সম্রাট হালাকু খান তাদের ওপর চূড়ান্ত আঘাত হানেন এবং ৬৫৪ হিজরি সনে (১২৫৬ হ্িষটাব্দে) পারস্য হাশাশিনদের পুরোপুরি নিপাত করেন। এ সময় তৎকালীন হাশাশিন শাসক রুকনুদ্দি খুরশাহের উজির নাসিরুদ্দিন তুসি হালাকু খানের চাটুকারিতা করে আত্মরক্ষা করতে সক্ষম হয় এবং পরবর্তীকালে হালাকু খানের উপদেষ্টা উজিরে পরিণত হয়। এই নাসিরুদ্দিন তুসিই পরবর্তী সময়ে হালাকু খানকে বাগদাদে হামলা করতে প্ররোচিত করে। বাগদাদপতন ছিল দুই শিয়া উজির (আব্বাসি খলিফার উজির ইবনুল আলকামি ও হালাকু খানের উজির নাসিরুদ্দিন তুসি)-এর কুটকৌশলের ফসল। শামের হাশাশিন রাজ্য এরপরও টিকে ছিল। বিখ্যাত আইয়ুবি সুলতান সালাহুদ্দিন আইয়ুবি বাধ্য হন। অবশেষে মামলুক সুলতান রুকনুদ্দিন বাইবার্সের হাতে ৬৬৯ হিজরি সনে (১২৭০-৭) খ্রিষ্টাব্দে) শামেও হাশাশিনদের পতন ঘটে । ১৩০. এ সময়কার অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন মাকতাবাতুল হাসান থেকে প্রকাশিত ড. রাগিব সারজানির ক্রুসেড যুদ্ধের ইতিহাস, ২/২৪৩-২৭৭। ড-। বা 402--১ 48. 3 খুা ০০ . কী... খা শা ২ ক-, ও ০4775 ৫ ২ পরি ১ সা তলা যো খল ক
— পৃষ্ঠা ৩৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।