Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

আব্বাসি খিলাফত ৬ ৩৩৫ ৫২৪ হিজরি সনে সুলতান মাহমুদ ইসমাইলি হাশাশিন সম্প্রদায়ের নেতা হাসান বিন সাবাহর কাছ থেকে আলমুত কেল্লা অধিকার করতে সক্ষম হন 10১২৯) ১৯, পেছনে "শিয়া সম্প্রদায়ের পরিচিতি' শিরোনামের পরিচ্ছেদে ইসমাঈলি ফিরকার প্রধান শাখা নিযারিয়া ফিরকার কথা আলোচনা করা হয়েছে। নিযারিয়া ফিরকার পুরোধা নিষার আল-মুসতাফা বন্দি অবস্থায় আলেকজান্দরিয়ায় মৃত্যুবরণ করার পর তার পুত্র আল-হাদি পালিয়ে ইসমাইলি ধর্মপচারক হাসান বিন সাবাহর কাছে আশ্রয় নেয়। এটি ৪৮৮ হিজরি সনের (১০৯৫ খষ্টাব্দের) ঘটনা ৷ হাসান সাবাহ এর পূর্ব থেকেই আলমুত দুর্গকে কেন্দ্র সঙ্গে নিয়ে (মুসতালিয়া ফিরকার অধিকারে থাকা) উবায়দি সাম্রাজ্য পুনরুদ্ধার এবং ইসমাইলি মতাদর্শের বিস্তারে এক সশন্্র আন্দোলন শুরু করে। তার এই আন্দোলনের অনুসারীরাই ফিদায়িন ও হাশাশিন নামে পরিচিত ছিল। যেহেতু হাসান সাবাহ তার অনুসারীদের নেশাধত্ত করে আত্মঘাতী হামলায় প্রাণ উৎসর্গ করার জন্য গড়ে তুলত, তাই তাদেরকে হাশাশিন (হাশিশের নেশায় আক্রান্ত) ও ফিদায়িন (আঝ্মোৎসর্গকারী) বলা হতো। হাশাশিন গোষ্ঠীর উদ্ভাবক হাসান সাবাহ ছিল শিয়া মতাদর্শের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ বিন সাবার বংশধর । সে প্রথমে ৪৮৩ হিজরি সনে (১০৯০ খিষ্টাব্দে) পারস্যের দুর্ভেদ্য পাহাড়ি অঞ্চল “মাযানদারান'-এ অবস্থিত আলমুত দুর্গ (বর্তমান ইরানের কাজবিন নগরী হতে ১০২ কিলোমিটার দূরে অবস্থিত একটি পাহাড়ি এলাকা) অধিকার করে সেখানে তার মতাদর্শের প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠা করে। এরপর সে আশেপাশের আরও চল্লিশটি দুর্গ দখল করে রাজ্য বি্তিত করে এবং পারস্যের অভ্যন্তরে মাধানদারানের পাশাপাশি জিবাল ও কুহিস্তানে পার্বত্যাঞ্চলেও তারা আরেকটি হাশাশিন প্রদেশ প্রতিষ্ঠা করে। ৫১৮ হিজরি সনে (১১২৪ কর্তৃত্ব থেকে বিচ্ছিন হয়ে স্বতন্ত্র রাষ্ট্রের অস্তিত্ব লাভ করে। যেহেতু হাশাশিনদের মুল লক্ষ্য ছিল সারা বিশ্বে ইসমাইলি মতাদর্শ প্রতিষ্ঠা করা এবং উবায়দি রাষ্ট্র পুনরুদ্ধার করে পুরো বিশ্বকে উবায়দি শাসনের অধীনে নিয়ে আসা, তাই তারা মুসলিম বিশ্বকে ধর্মীয় ও রাজনৈতিক দিক থেকে নেতৃত্বশূন্য করার লক্ষ্যে গুপ্তহত্যা ও আত্মঘাতী হামলার মাধ্যমে সমকালীন ইসলামি বিশ্বের বিভিন্ন ইসলামি শক্তি যথা আব্বাসি খিলাফত, শিয়া উবায়দি সাম্রাজ্য, সেলজুক, খোয়ারিজমি, জিনকি ও আইয়ুবি রাষ্ট্রের ব্যাপক ক্ষতিসাধন করে। তারা আব্বাসি খলিফা মুসতারশিদ ও রাশিদ, বাগদাদের মওদুদ বিন তুনতেকিন ও আক সুনকুর আল-বুরসুকি, হিমসের আমির জানাহুদ্দৌলা হুসাইন বিন মালাইব-সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও আলিমকে হত্যা করে এবং ই 4.9. তে ০ ৬ ৮ সি 2 ৮ ০ জু, জে, হস ৮, হাউ সি ০ উচিত ফি টি টি উিছ ষ

— পৃষ্ঠা ৩৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।