Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

৩৩৪ ৬ ইসলামি ইতিহাস চাচার নামের পর মাহমুদের নামও পাঠ করা হবে। চাচা সানজার রায় ব্যতীত অন্য যেসব অঞ্চল মাহমুদের কাছ থেকে অধিকার করেছিলেন সন্বিুক্তির পর সেগুলো মাহমুদকে ফিরিয়ে দেন। এরপর থেকে সুলতান মাহমুদ সন্ধিচুক্তির শর্ত অনুসারে চাচা সানজারের অধীনস্থ হিসেবে ইরাক শাসন করতে থাকেন। ৫১৪ হিজরি সনে মাহমুদের ভাই মাসউদ বিন মুহাম্মাদও তার বিরুদ্ধে বিদ্রোহ করেন। মাসউদ তখন মসুল ও আজারবাইজান অঞ্চলের প্রশাসক ছিলেন। উভয়ের মধ্যে যুদ্ধ সংঘটিত হলে মাসউদের বাহিনী পরাজিত হয়। কিছুদিন পর সুলতান মাহমুদ তার ভাইয়ের সঙ্গেও সন্ধি করেন। সেলজুক পরিবারের নেতৃস্থানীয় সদস্যদের পারস্পরিক ছন্দ ও সংঘাত খলিফা মুসতারশিদকে পরিস্থিতি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। তিনি এবার সুলতানদের দাপটে প্রথাগত পদে পরিণত হওয়া খিলাফত পদের হারানো প্রভাব ও ক্ষমতা ফিরিয়ে আনতে তৎপর হন। বিরোধীদের মোকাবিলা করার জন্য তিনি নিজেই সেনাবাহিনীর পরিচালন-দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘদিন যাবৎ আব্বাসি খিলাফতের ইতিহাসে এর কোনো দৃষ্টান্ত ছিল না। স্বাভাবিকভাবেই খলিফার এই তৎপরতা সেলজুক শাসকদের পছন্দ হওয়ার কথা নয়। তারা বুঝতে পারছিল যে, এর মাধ্যমে তাদের কর্মক্ষেত্র ও ভূমিকা সংকুচিত হয়ে পড়বে এবং প্রভাব-প্রতিপত্তি হুমকির মুখে পড়বে। সুলতান মাহমুদ আবহাওয়াজনিত অসুস্থতার কারণে বাগদাদে বসবাস করতেন না। অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি এবার বাগদাদে ফিরে আসার মন করেন। খলিফা সর্বোচ্চ শক্তি ব্যয় করে তাকে বাধা দিতে চেষ্টা করলেও যখন দেখতে পান যে, নাছোড়বান্দা সুলতানকে কিছুতেই নিবৃত্ত করা যাবে না, তখন তিনি সমঝোতার পথকেই প্রাধান্য দেন। ৫২১ হিজরি সনে মাহমুদ বাগদাদে প্রবেশ করেন এবং কয়েক মাস বাগদাদে অবস্থান করেন। অবশ্য পরে খলিফা কর্তৃক খেলাত (সম্মানসুচক পোশাক) ও প্রচুর সংখ্যক রাজকীয় বাহন প্রাপ্ত হয়ে তিনি বাগদাদ ত্যাগ করে হামাদানে চলে যান।

— পৃষ্ঠা ৩৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।