৩৩২ ৬ ইসলামি ইতিহাস থাকে। সুযোগ পেয়ে ইউরোপিয়ান ক্রুসেড শক্তি নিজেদের গুহা ছেড়ে (তাদের ভাষায় বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধারের লক্ষ্যে) ইসলামি ভূখণ্ড হামলা চালাতে অগ্সর হয়। বাগদাদের সুলতান তখন ব্যস্ত আপন ভাইয়ের সঙ্গে ভ্রাতৃঘাতী লড়াইয়ে! পরবর্তী সময়ে অবশ্য ক্ষমতাবিভক্তির শর্তে দুই ভাইয়ের মধ্যে সঙ্গি স্থাপিত হয় এবং সিদ্ধান্ত হয় যে, প্রত্যেকে আপন আপন অধিকৃত অঞ্চল শাসন করবেন। এই সন্বিচুক্তির কিছুদিন পর ৪৯৮ হিজরি সনের রবিউস সানি (১১০৫ খ্িষ্টাব্দের জানুয়ারি) মাসে বারকিয়ারুক ইন্তেকাল করেন। মুহাম্মাদ বারকিয়ারুকের মৃত্যুসংবাদ জানতে পেরে দ্রুত বাগদাদে ছুটে আসেন এবং সালতানাতের কর্তৃত্ব নিজের হাতে তুলে নেন। ছিলেন। তবে উজির ও গভর্নর নির্বাচনে দুর্ভাগ্যের শিকার হওয়ায় তার পুরো শাসনামলই গোলযোগ ও অস্থিরতায় অতিবাহিত হয়। মুহাম্মাদ বিন মালিক শাহ ৫১১ হিজরি সনে (১১১৮ খিষ্টাব্দে) ইন্তেকাল করেন। তার আবুল কাসিম মাহমুদ বিন মুহাম্মাদ বিন মালিক শাহকে । মাহমুদ সুলতান পদ লাভের চার মাস পর ৫১২ হিজরি সনের রবিউস সানি (১১১৮ খিষ্টাব্দের আগস্ট) মাসে খলিফা মুসতাযহির বিল্লাহ বিয়াল্লিশ বছর বয়সে ইন্তেকাল করেন।
— পৃষ্ঠা ৩৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।