Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

২৮ নং আব্বাসি খলিফা আল-মুসতাযহির বিল্লাহ আবুল আব্বাস আহমাদ বিন মুকতাদি বিন যাখিরুদ্দিন বিন কায়িম বি আমরিল্লাহ [মুহাররম ৪৮৭ হিজরি__রবিউস সানি ৫১২ হিজরি] [ফেকুয়ারি ১০৯৪ খিষ্টাব্দ__-আগস্ট ১১১৮ খ্রিষ্টাব্দ] মুসতাযহির বিল্লাহ ৪৭০ হিজরি সনে জনুগহণ করেন এবং পিতা মুকতাদি বি আমরিল্লাহর মৃত্যুর পর ৪৮৭ হিজরি সনে সতেরো বছর বয়সে খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন। মুসতাযহির বিল্লাহ সচ্চরিত্র ও কোমল স্বভাবের অধিকারী ছিলেন। তিনি কল্যাণকর্মে উদ্যমী ও অগ্রগামী ছিলেন। তার শাসনামল জনসাধারণের জন্য শান্তি ও আনন্দের কাল হিসেবে বিবেচিত হয়েছিল । ছিলেন বারকিয়ারুক বিন মালিক শাহ। বারকিয়ারুক আপন সহকর্মী ও অধীনস্থ নির্বাচনে প্রজ্ঞা ও দক্ষতার পরিচয় দিতে পারেননি । এ সময় তার চাচা দামেশকের অধিপতি তুতুশ বিন আলপ আরসালান নিজেকে ইরাকের সুলতান দাবি করেন। একে কেন্দ্র করে উভয়ের মধ্যে বেশ কয়েকবার যুদ্ধের ঘটনা ঘটে। অবশেষে ৪৮৭ হিজরি সনে (১০৯৪ খিষ্টাব্দে) তুতুশ নিহত হওয়ার মধ্য দিয়ে এ সংঘাতের সমাপ্তি ঘটে এবং হাতছাড়া হতে যাওয়া বিভিন্ন অঞ্চলের কর্তৃত্ব আবারও বারকিয়ারুকের হাতে ফিরে আসে। করেন। একে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বরং পুরো সেলজুক পরিবারের মধ্যে এক দীর্ঘ ও রক্তক্ষয়ী সংঘাতের সুচনা হয়। বরং বলা ভালো_ দুই সেলজুক ভাইয়ের ভ্রাতৃঘাতী যুদ্ধের প্রভাবে সমগ্র মুসলিম উম্মাহর জীবনে এক দীর্ঘমেয়াদি অকল্যাণের সুচনা হয়। ৪৯২ হিজরি সন হতে ৪৯৭ হিজরি সন পর্যন্ত একটানা পাচ বছর উভয়ের মধ্যে যুদ্ধ চলতে

— পৃষ্ঠা ৩৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।