২৭ নং আব্বাসি খলিফা মুকতাদি বি আমরিল্লাহ আবুল কাসিম আবদুল্লাহ বিন যাখিরুদ্দিন আবুল কাসিম বিন কায়িম বিন কাদির [শাবান ৪৬৭ হিজরি__ মুহাররম ৪৮৭ হিজরি] [এপ্রিল ১০৭৫ খিষ্টাব্দ__ফেকুয়ারি ১০৯৪ খিষ্টাব্দ] দ্বাদশ আব্বাসি খলিফা মুসতাইন, ষোড়শ আব্বাসি খলিফা মুতাধিদ ও ২৫ নং আব্বাসি খলিফা কাদির বিল্লাহর ন্যায় ২৭ নং আব্বাসি খলিফা মুকতাদি বি আমরিল্লাহর পিতাও খলিফা ছিলেন না। তার পিতা আমির যাখিরুদ্দিন আবুল কাসিম মুহাম্মাদ নিজ পিতা খলিফা কায়িম বি আমরিল্লাহর জীবদ্দশায় ইন্তেকাল করেন। মুকতাদি বি আমরিল্লাহ ৪৪৮ হিজরি সনে জন্মগ্রহণ করেন এবং ৪৬৭ হিজরি সনে উনিশ বছর বয়সে খিলাফতের দায়িত্ব গ্রহণ করেন। মুকতাদি জন্মের পূর্ব থেকেই এতিম ছিলেন। তিনি তার পিতামহ আল- কায়িম বি আমরিল্লাহর যথার্থ তত্বাবধানে তারই গৃহে প্রতিপালিত হন। তিনি বীর-সাহসী ছিলেন। তার শাসনকাল ছিল অত্যন্ত বরকতময় । সম্পদের প্রাচুর্য ছিল। খিলাফত ও খলিফা সকলের কাছে সম্মানের পাত্র ছিল। বিভিন্ন অঞ্চলের সুলতান ও শাসকগণ খলিফাকে শ্রদ্ধা করত এবং তার সম্মুখ বিনীত আচরণ করত। মক্কা-মদিনা, বাইতুল মুকাদ্দাস ও পুরো শাম অঞ্চলে খলিফার নামে খুতবা পাঠ করা হতো । তার আমলে মুসলিম অভিযাত্রীগণ শত্রুর হাত থেকে এডেসা ও এন্টিয়ক অঞ্চল পুনরুদ্ধার করতে সক্ষম হয়। বাগদাদ ও অন্যান্য নগরী পুনঃআবাদ হয়। খলিফা মুকতাদিরের আমলে উজির ও কাজিগণ ছিলেন তৎকালীন সমাজের শ্রেষ্ঠতম মানুষ । তিনি তার খিলাফতকালের শুরুর দিকেই দুশ্চরিত্রা নারীদেরকে বাগদাদ থেকে বের করে দেন। খলিফা বাগদাদ থেকে পানশালা, পতিতালয় ও গান-বাদ্যের আসর উচ্ছেদ করেন। তত্কালীন সেলজুক সুলতান মালিক শাহও ছিলেন ন্যায়পরায়ণ ও নির্ভীক
— পৃষ্ঠা ৩২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।