Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

৩২৪ & ইসলামি ইতিহাস পরবর্তী শুক্রবার ২৮ জিলকদ (২৬ আগস্ট) জুমার নামাজ আদায় করার পর উভয় বাহিনী যুদ্ধ শুরু করে। প্রতিপক্ষের দিকে অগ্বসর হওয়ার সময় সুলতান আলপ আরসালান ঘোড়া হতে নেমে সিজদায় পড়ে যান এবং আপন মুখমগ্জল মাটিতে ঘর্ষণ করে আল্লাহর দরবারে সাহায্য কামনা করে দোয়া করতে থাকেন। আল্লাহ তাআলা মুসলিম বাহিনীকে সাহায্য করেন। মুসলিম সৈন্যদের নিষ্টাপূর্ণ প্রচেষ্টায় বাইজান্টাইন বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়। তাদের অসংখ্য সৈন্য নিহত হয়, বন্দিও হয় অনেক। স্ম্বাট রোমানোস নিজেও বন্দি হন। জনৈক রোমান ক্রীতদাস তাকে বন্দি করে। পরে অবশ্য বিশাল অঙ্কের মুক্তিপণ প্রদান এবং বাইজান্টাইন সাম্বাজ্যে বন্দি সকল মুসলমানকে মুক্তিদানের বিনিময়ে তাকে মুক্তি দেওয়া হয় ।১২২) মানজিকার্টের যুদ্ধে পরাজয়ের ফলে এশিয়া মাইনর অঞ্চলে বাইজান্টাইন সাম্রাজ্যের কর্তৃত্ব ভেঙে পড়ে, সেলজুকদের সামনে অঞ্চলটি উন্মুক্ত হয়ে পড়ে এবং মুসলমানরা প্রথমবারের মতো এ অঞ্চলে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। উভয় পক্ষের জনবল ও অস্ত্রবলের অসম ব্যবধান, মুসলমানদের নিরঙ্কুশ বিজয় এবং বিজয়ের প্রভাব-ফলাফলের বিবেচনায় মানজিকার্টের যুদ্ধ ইতিহাসে “দ্বিতীয় ইয়ারমুকের যুদ্ধ' নামে খ্যাত। ৪৬৩ হিজরি সনেই সেলজুকরা শিয়া উবায়দি সাম্বাজ্যের কাছ থেকে বাইতুল মুকাদ্দাস ও রামলা নগরী পুনরুদ্ধার করতে সক্ষম হয়। পূর্বেও উল্লেখ করা হয়েছে, উবায়দিরা ৩৫৮ হিজরি সনে (৯৬৯ খ্রিষ্টাব্দে) বাইতুল মুকাদ্দাস দখল করে নিয়েছিল 1১২৬) আলপ আরসালানের পুরো শাসনামল ছিল সেলজুক সাম্রাজ্যের উন্নতি ও সমৃদ্ধির কাল। কেবল যুদ্ধক্ষেত্রেই নয়, বরং বুদ্ধিবৃত্তিক অঙ্গনেও যথেষ্ট উন্নতি সাধিত হয়েছিল। সুলতান আলপ আরসালানই প্রথম বাগদাদে নিজামিয়া মাদরাসা প্রতিষ্ঠা করেন। ৪৫৮ হিজরি সনে (১০৬৬ খ্রিষ্টাব্দে) এর প্রতিষ্ঠা সমাপ্ত হয়। নিজামিয়া মাদরাসায় সমকালীন ইরাকের বরং ১৭২. আবুল হাসান ইযযুদ্দিন ইবনুল আছির, আল-কামিল ফিত-তারীখ, ৮/৩৮৮-৩৮৯। ১২ প্রাপণ্তক্ত, ৭/৩০৯ ও ইবনে কাছির দিমাশকি, আল-বিদায়া ওয়ান-নিহায়া' ১১/২৬৬- ২৬৭।

— পৃষ্ঠা ৩২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।