আব্বাসি খিলাফত * ৩২৩ মানজিকার্টের যুদ্ধ (7119 85060 01119721107) [জিলকদ ৪৬৩ হিজবি! [আগস্ট ১০৭১ খিষ্টাব্দ] কায়িম বি আমরিল্লাহর খিলাফত আমলেই ৪৫৫ হিজরি সনে তুগরুল বেগ ইন্তেকাল করেন। তার স্তলাভিষিক্ত হন সুলতান আযদুদ্দৌলা আবৃ শুজা আলপ আরসালান মুহাম্মাদ বিন দাউদ বিন মিকাইল বিন সেলজুক । ৪৬৩ হিজরি সনে (১০৭১ খ্রিষ্টাব্দে) বাইজান্টাইন স্ম্বাট চতুর্থ রোমানোস (2001811037৬ [1080176$) ফরাসি, নরম্যান, জর্জিয়ান, আর্মেনীয়, বুলগেরিয়ান, তুর্কি পেচেন্গ ও ভাড়াটে কুমান সৈন্যদের সমন্বয়ে গঠিত বিশাল এক বাহিনী নিয়ে ইসলাম ও মুসলমানদের চূড়ান্ত বিনাশের লক্ষ্যে রওনা হন। বাইজান্টাইন বাহিনীর সৈন্যসংখ্যা ছিল দুই লক্ষের মতো । সম্বাট রোমানোস তার বাহিনীর বিজয়ের বিষয়ে এতটা সুনিশ্চিত ছিলেন যে, তিনি বিজয়ের পূর্বেই ইসলামি ভূখণ্ডের বিভিন্ন অঞ্চল তার সেনাপতিদের জায়গির হিসেবে বন্টন করে দেন এবং বাগদাদ যার ভাগে সদাচরণের নির্দেশ দেন! কিন্তু তাকদিরের হিসাব ছিল ভিন্ন। পবিত্র কুরআনের ভাষায়_ €০১-53550087) আপনার জীবনের শপথ! প্রকৃতপক্ষে ওইসব লোক নিজেদের উন্মাদনায় বুদ হয়ে গিয়েছিল । [সুরা হিজর : ৭২] সুলতান আলপ আরসালান মাত্র বিশ হাজার সৈন্যের এক বাহিনী নিয়ে ৪৬৩ হিজরি সনের ২৬ জিলকদ (১০৭১ খিষ্টাব্দের ২৪ আগস্ট) বুধবার (বর্তমান তুরস্কের অন্তর্গত) মানজিকার্টের নিকটবর্তী যাহওয়া নামক স্থানে তাদের মুখোমুখি হন। সুলতান বাইজান্টাইন বাহিনীর বিশালতা দেখে চিন্তিত হয়ে পড়েন। তখন মুসলিম বাহিনীর সদস্য ও বিশিষ্ট ফকিহ আৰু নাসর মুহাম্মাদ বিন আবদুল মালিক বুখারি তাকে পরামর্শ দেন যে, শুক্রবার দিন দ্বিপ্রহরের পর যুদ্ধ শুরু করা হোক। কারণ, তখন ইসলামি দোয়া করতে থাকবে।
— পৃষ্ঠা ৩২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।