Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

৩২২ € ইসলামি ইতিহাস বিন মুজালির কাছে পাঠিয়ে দেবে। মুহারিশ ছিলেন কুরাইশ বিন বাদরানের পিতৃবংশীয় ভাই। খলিফা বারবার কুরাইশের কাছে অনুরোধ করেন যে, তাকে যেন বাগদাদ থেকে নির্বাসিত না করা হয়। কিন্তু সব প্রচেষ্টাই নিষ্ষল প্রমাণিত হয়। খলিফাকে হাওদায় বসিয়ে আনা অধ্ন্লে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তী পূর্ণ এক বছর খলিফা মুহারিশের কাছেই ছিলেন। তার সঙ্গে তার পরিবারের কেউ ছিল না। এটি ৪৫০ হিজরি সনের জিলকদ (১০৫৯ খিষ্টাব্দের জানুয়ারি) মাসের ঘটনা ৷ বাসাসিরি বাগদাদে জুমার খুতবায় উবায়দি খলিফার নাম পাঠের নির্দেশ জারি করে। বাগদাদের রাফিজিরা এ সময় অত্যন্ত আনন্দিত ছিল৷ বাসাসিরি বাগদাদের নেতৃত্থানীয় ব্যক্তিদের ওপর কঠিন নির্যাতন চালায় । ৪৫১ হিজরি সনের শুরুতেও পরিস্থিতি এমনই ছিল । তবে সুলতান তুগরুল বেগ এরমধ্যে তার ভাই ইবরাহিমকে পরাভূত ও হত্যা করতে সক্ষম হন। এবার তিনি বাসাসিরির দফারফা করতে পূর্ণ প্রস্তত। তিনি আরব আমির কুরাইশকে বার্তা পাঠিয়ে সতর্ক করেন এবং হুমকি প্রদান করেন। এরপর কুরাইশ ও তুগরুল বেগ বাসাসিরির বিরুদ্ধে একজোট হন। সুলতান তুগরুল বেগ এরপর বাগদাদ অভিমুখে রওনা হন। তুগরুল বেগের আগমন সংবাদ পেয়ে বাসাসিরি পালিয়ে যায়। তৃগরুল বেগের বাগদাদে প্রবেশের দিনটি ছিল অত্যন্ত স্মরণীয় একটি দিন। তুগরুল বেগ খলিফাকে বাগদাদে নিয়ে আসার জন্য কয়েকটি রাজকীয় বাহন প্রেরণ করেন। খলিফা ফেরার পথে নাহরাওয়ানে পৌঁছলে সুলতান তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য বাগদাদ থেকে বের হয়ে আসেন এবং খলিফার তীবুতে প্রবেশ করে খলিফার সম্মুখভূমিতে সাতবার চুম্বন করেন। এরপর সুলতান তুগরুল বেগ ওয়াসিতে পলায়নকারী বাসাসিরির পরাজিত হয়। কিছু সৈনিক বাসাসিরির পশ্চাদ্ধাবন করে তাকে হত্যা করে। এরপর তার কর্তিত মন্তক বাগদাদে পাঠিয়ে দেওয়া হয়। এভাবে এই বিরাট ফিতনার সমাপ্তি ঘটে ।

— পৃষ্ঠা ৩২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।