Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

আব্বাসি খিলাফত & ৩২১ করেন। এদিকে তুগরুল বেগের ভাই ইবরাহিম পালিয়ে হামাদানে চলে যায় এবং বিদ্বোহ ঘোষণা করে । তুগরুল বেগ এবার ভাই ইবরাহিমের পিছু নেন। এ সময় অল্পকিছু সৈন্য তার অনুসরণ করলেও বাকিরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। বাগদাদ তখন বলতে গেলে সৈন্যশূন্য। বাসাসিরি একে সুবর্ণ সুযোগ মনে করে বাগদাদ অভিমুখে রওনা হয়। বাসাসিরির আগমনসংবাদ শুনে বাগদাদে আতঙ্কের স্রোত বয়ে যায়। পুরো বাগদাদে তখন একটাই আওয়াজ__যারা বাগদাদ ছাড়তে চায়, তারা যেন অতি শীঘ্ব বাগদাদ ছাড়ে!” জনগণ ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে। নারী-পুরুষ ও শিশুদের মধ্যে কান্নার রোল পড়ে যায়। প্রতিপক্ষকে প্রতিরোধ করার মতো সেন্য বাগদাদে না থাকায় অনেকে খলিফাকেও বাগদাদ ত্যাগের পরামর্শ দিলে স্বয়ং খলিফা কায়িম বি আমরিল্লাহও বাগদাদ ত্যাগের মনস্থ করেন। অবশ্য পরে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করে রাজপ্রাসাদে অবস্থান করাকেই প্রাধান্য দেন। 8৫০ হিজরি সনের ৮ জিলকদ (১০৫৮ খিষ্টাব্দের ২৭ ডিসেম্বর) বাসাসিরি উবায়দিদের সাদা ঝান্ডা হাতে বাগদাদে প্রবেশ করে। মুল পতাকায় উবায়দি খলিফার নাম খচিত ছিল। কারখের অধিবাসী শিয়ারা বাসাসিরিকে স্বাগত জানায় । বাসাসিরি সন্ত্রাসী শ্রেণির লোকদের সমবেত করে এবং তাদেরকে খলিফার প্রাসাদ লুষ্ঠনের অনুমতি প্রদান করে। রুসম-রেওয়াজ ও বিদআতের প্রচলন শুরু হয়। খলিফা কায়িম বি আমরিল্লাহ এ সময় আব্বাসি রাজপরিবারের সীমিত সংখ্যক সদস্যসহ প্রাসাদে অবরুদ্ধ হয়ে পড়েন। খলিফা আরব আমির কুরাইশ বিন বাদরানের কাছে নিরাপত্তা প্রার্থনা করলে সে খলিফাকে প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়৷ অবশ্য পরে উভয়ে একমত হয় যে, তারা খলিফাকে বাগদাদ থেকে বের করে আনা(১১) অঞ্চলের আমির মুহারিশ ১২. আনা : জাঘিরা অঞ্চলের অন্তর্ভুক্ত রাক্কা ও হিতের মধ্যবর্তী প্রসিদ্ধ একটি নগরী । ন্গরীটির অবন্থান ফুরাত নদীর তীরঘেঁষে হাদিসাতুল ফুরাত এলাকার নিকটে । দেখুন: ইয়াকৃত আল-হামাবি, মুজামুল বুলদান, 8/৭২।

— পৃষ্ঠা ৩২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।