Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

৩২০ & ইসলামি ইতিহাস মসজিদের দ্বারে উত্কীর্ণ “মুহাম্মাদ ও আলি পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ" বাণী মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়। কবিতাপাঠকগণ বসরা প্রবেশদ্বার দিয়ে রাফিজিদের কেন্দ্র কারখের প্রবেশদ্ধারে প্রবেশ করে সাহাবায়ে কেরামের শানে রচিত বিভিন্ন কবিতা আবৃত্তি করতে থাকে । ইতিপূর্বে বনু বুওয়াইহির শাসনামলে তারা এরূপ করতে পারত না। কারণ, বুওয়াইহি শাসকপরিবার শিয়াদেরকে সহায়তা করত এবং শক্তি জোগাত। ইতিমধ্যে বুওয়াইহি পরিবারের শাসনব্যবস্থা বিলুপ্ত হয়েছে এবং তাদের স্থলে সেলজুক তুর্কিদের ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে। সেলজুকরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআকে ভালোবাসত, তাদের প্রতি হদ্যতা পোষণ করত এবং তাদের মর্যাদা সমুন্নত করত । কালের দীর্ঘ পরিক্রমায় সদা সর্বদা আল্লাহই প্রশংসিত 1১২০) 8৫০ হিজরি সনে সংঘটিত ভয়াবহ এক ফিতনা এ সময় উবায়দিরা আরসালান আবুল হারিস বাসাসিরি তুর্কি-এর সহায়তায় বাগদাদ দখল করার এবং আব্বাসি খলিফাকে নির্বাসিত করার চেষ্টা চালায়। বাসাসিরি ছিল বুওয়াইহি সুলতান বাহাউদ্দৌলার ক্রীতদাস পূর্বে সে বাসা নগরীর জনৈক ব্যক্তির দাস ছিল বিধায় তাকে বাসাসিরি বলা হতো। বাসাসিরি “আল-মালিকুল মুযাফফার' উপাধি গ্রহণ করে এবং আপন চাতুর্যগুণে খলিফা কায়িম বি আমরিল্লাহর একান্ত আস্থাভাজন ব্যক্তিতে পরিণত হয়। খলিফা তার পরামর্শ ব্যতীত কোনো সিদ্ধান্ত গ্রহণ করতেন না। পুরো ইরাকের মিম্বরে মিম্বরে তার নামে খুতবা পাঠ করা হতো। কিন্তু কিছুদিন পরই বাসাসিরির আসল রূপ প্রকাশ পেয়ে যায়। সে খলিফা ও মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহ করে। এ সময় সেলজুক সুলতান তুগরুল বেগ ও তার ভাই ইবরাহিমের মধ্যে সংঘাত চলছিল। বাসাসিরি তখন আরব আমির কুরাইশ বিন বাদরানকে সঙ্গে নিয়ে মসুল অভিমুখে রওনা হয় এবং মসুলে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। সংবাদ পেয়ে তুগরুল বেগ দ্রুত মসুলে গমন করে নগরীটি পুনরুদ্ধার করেন। বাসাসিরি ও ৯০, ইবনে কাছির দিমাশকি, আল-বিদায়া ওয়ান-নিহায়া, ১২/৬৬।

— পৃষ্ঠা ৩২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।