আব্বাসি খিলাফত ৬ ৩১৯ শিয়া-সুনি সংঘাত খলিফা কায়িম বি আমরিল্লাহর আমলেই ৪৪৩ হিজরি সনের সফর মাসে বাগদাদে শিয়া-সুমি দাঙ্গা সংঘটিত হয় এবং উভয় পক্ষের প্রচুর মানুষ নিহত হয়। এঁতিহাসিকগণ এর প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে লিখেছেন, শিয়ারা এ সময় কয়েকটি বুরুজ (টাওয়ার) তৈরি করে তাতে স্বর্ণ দ্বারা নিম্নোক্ত বাক্যগুলো উত্কীর্ণ করেছিল-_ মুহাম্মাদ ও আলি পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ । যারা তা মানল, তারা শোকর করল; আর যারা অস্বীকার করল, তারা কুফরি করল। নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আলি রাধি.-কে সমান্তরালে রাখার এই গহিত শিয়া-কাণ্ডে বাগদাদের সুন্নি মুসলমানগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে । একে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয় এবং রবিউল আউয়াল মাস পর্যন্ত তা অব্যাহত থাকে। এ সময় বনু বুওয়াইহ-এর নেতৃবৃন্দের সমাধি পোড়ানো হয়, পোড়ানো হয় খলিফা মানসুর, খলিফা আমিন, তার মা জুবায়দাসহ অনেকের সমাধি । ফিতনা দিনে দিনে বিভ্তত হয়ে সীমা ছাড়িয়ে যায়। শিয়া রাফিজিরাও বিভিন্ন রকম ফাসাদ সৃষ্টি করে। তারা বিভিন্ন প্রাটান কবর খুড়ে কবরঙ্থ বুজর্গদের লাশ জ্বালিয়ে দেয়। এমনকি তারা ইমাম আহমাদ বিন হান্ধল রহ.-এর সমাধিতেও আগুন লাগানোর চেষ্টা করে। রাফিজিদের নেতৃত্বে ছিল কুতাইয়ি নামক জনৈক বদমাশ। সে তাদের নেতৃহ্থানীয় ব্যক্তিদের অনুসরণ করে প্রকাশ্যে বা গোপনে হত্যা করত। তার কারণে পরিস্থিতি আরও কঠিন হয়ে দীড়ায়। প্রচণ্ড দুঃসাহসী, শক্তিশালী ও চতুর হওয়ায় কেউ তাকে বশে আনতে পারছিল না। 8৪৮ হিজরি সন পর্যন্ত পরিস্থিতি এমনই ছিল। আর ৪৪৮ হিজরি সনেই শুরু হয় সেলজুক পরিবারের সালতানাত। এতিহাসিক ইবনে কাছির রহ. বলেন__ এ বছরই রাফিজিদের নির্দেশ প্রদান করা হয় যে, তারা যে আজানে অতিরিক্ত 'হাইয়া আলা খাইরিল আমল' উচ্চারণ করত, তা বাদ দিতে হবে। তাদের মুয়াজ্জিনদের ফজরের আজানে 'হাইয়া আলাল ফালাহ'-এর পর দু-বার “আসসালাতু খাইরুম মিনান নাওম' বলার নির্দেশ দেওয়া হয়। রাফিজিদের বিভিন্ন
— পৃষ্ঠা ৩১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।