Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

আব্বাসি খিলাফত ৩১৭ বুওয়াইহি সুলতানের নামের পূর্বে সেলজুক সুলতান তুগরুল বেগের নাম পাঠ করার এবং সরকারি মুদ্রায় তার নাম অঙ্কনের নির্দেশ দেন। 8৪৭ হিজরি সনে (১০৫৫ খ্রিষ্টাব্দে) খলিফার অনুমতি নিয়ে তুগরুল বেগ বাগদাদে উপস্থিত হন। এ সময় খলিফা কায়িম বি আমরিল্লাহ বুওয়াইহি সুলতান আল-মালিকুর রাহিম আবু নাসরকে তুগরুল বেগের আনুগত্য করার নির্দেশ দেন। এর মাধ্যমে বাগদাদে বুওয়াইহি যুগের পরিসমাপ্তি ঘটে, সূচনা হয় সেলজুক যুগের । 8৫৪ হিজরি সনে খলিফা কায়িম বি আমরিল্লাহ তুগরুল বেগের ভাই দাউদের কন্যা খাদিজাকে বিয়ে করেন। এরপর তুগরুল বেগ খলিফা- কন্যাকে বিয়ের প্রস্তাব দেন এবং খলিফার অমত সত্তেও বিয়ে করেন। বাগদাদ থেকে ফেরার পথে তুগরুল বেগ অসুস্থ হয়ে পড়েন। অবশেষে রায় নগরীতে পৌছার পর ৪৫৫ হিজরি সনের রমজান মাসে (১০৬৩ খিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে) তিনি ইন্তেকাল করেন। নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়।

— পৃষ্ঠা ৩১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।