৮ উর সে ০০৩ ৩১৬ € ইসলামি ইতিহাস তৃগরুল বেগের নাম উচ্চারণ করতে থাকে। ৪৩২ হিজরি সনে তুগরুল বেগ নিশাপুর, জুরজান ও তিবরিস্তান অধিকার করেন। এরপর ৪৩৩ হিজরি সনে তিনি কিরমান ও দায়লাম অঞ্চলকেও নিজের শাসন এলাকার অন্তর্ভুক্ত করেন। ৪৩৪ হিজরি সনে তুগরুল বেগ খোয়ারিজমে(১১৯) কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। এবার সেলজুকদের প্রতিপক্ষও বদলে যায়। সেলজুকদের নতুন প্রতিপক্ষ হয়ে দাড়ায় বুওয়াইহি পরিবার । এরপর তুগরুল বেগ ইস্পাহানে কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। কিছুদিন পর সেলজুক-বুওয়াইহি সমঝোতা সৃষ্টি হয় এবং সেলজুক পরিবারের প্রধান তুগরুল বেগ তৎকালীন বুওয়াইহি সুলতান মুহিউদ্দিন আবু কালিজারের কন্যাকে বিয়ে করেন। অপরদিকে আবু কালিজারের পুত্র আবু মানসুর বিয়ে করেন তুগরুলের ভাই চাঘরি বেগ দাউদের কন্যাকে ৷ এটি ৪৩৯ হিজরি সনের কথা । এরপর তুগরুল বেগ রোমানদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন এবং তাদেরকে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে পরাজিত করেন। পরবর্তী সময়ে রোমানদের সঙ্গে সেলজুক পরিবারের শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে তুগরুল বেগ শর্তারোপ করেন যে, তিনি রোমানদের রাজধানী কনস্টান্টিনোপলে একটি মসজিদ নির্মাণ করবেন। শর্ত মোতাবেক সেখানে মসজিদ নির্মিত হয় এবং জুমার খুতবায় তুগরুল বেগের নাম উচ্চারিত হতে থাকে। প্রবীণ সদস্যদের মাঝে নেতৃত্ব বণ্টন করে দেয় এবং তুগরুল বেগকে সকলের প্রধান ও সুলতান নির্বাচন করে। তিনি রায় নগরীকে সেলজুক রাষ্ট্রের রাজধানী নির্বাচন করেন। নিঃসন্তান তুগরুল বেগের সহকারী নির্বাচিত করা হয় তার ভ্রাতুষ্পুত্র (চাঘরি বেগ দাউদের পুত্র) আলপ আরসালানকে। তুগরুল বেগের কর্মতৎপরতা ও খলিফার সঙ্গে পত্রবিনিময়ের ভিত্তিতে খলিফা কায়িম বি আমরিল্লাহ এবার খুতবায় »৯. আব্বাসি খিলাফতকালে খিলাফতের নিয়ন্ত্রণের বাইরে যেসব স্বাধীন ইসলামি রাষ্ট্র গড়ে উঠেছিল, তার একটি খোয়ারিজম রাষ্ট্র । মধ্য ও পূর্ব এশিয়ার বিস্তীর্ণ অঞ্জল নিয়ে গড়ে ওঠা
— পৃষ্ঠা ৩১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।