আব্বাসি খিলাফত & ৩১৫ সেলজুক বংশের প্রধান উর্ধ্বতন পুরুষ হলেন সেলজুক বিন তুকাক। তিনি একশ সাত বছর বয়সে ইন্তেকাল করেন। আপন অভিজাত্য ও সহজাত নেতৃতৃগুণের মাধ্যমে তিনি তৎকালীন তুর্কি শাসকের নৈকট্য অর্জনে সক্ষম হন। কিন্তু পরবর্তী সময়ে সেলজুকের যোগ্যতা ও দক্ষতায় তুর্কি শাসক সন্ত্রস্ত হয়ে পড়েন এবং সেলজুকের অনিষ্ট সাধনের মনন করেন। শাসকের পরিবর্তিত মনোভাব উপলব্ধি করতে পেরে সেলজুক বিন তুকাক তার পরিজন ও অনুসারীদের সঙ্গে নিয়ে তৃর্কিস্তান ছেড়ে ইসলামি ভূখণ্ডে পাড়ি জমান এবং ইসলাম গ্রহণ করেন। এরপর তিনি তুর্কিস্তানে হামলা চালাতে শুরু করেন। এ সময় সামানি রাজপরিবারও নিজেদের ভূখণ্ডে তুর্কিত্তানের হামলা রুখতে সেলজুকের সাহায্য গ্রহণ করে। এভাবেই দিন অতিবাহিত হতে থাকে । একসময় সেলজুক পরিবারের হাল ধরেন সেলজুক বিন তুকাকের দুই পৌত্র তুগরুল বেগ মুহাম্মাদ ও চাঘরি বেগ দাউদ । তারা সেলজুক বংশের সদস্যদের নিয়ে বুখারার মরু অধ্জলে চলে যান এবং সেখানেই বসবাস শুরু করেন। কিন্তু বুখারার প্রশাসক তাদের অবস্থানে শঙ্কা ও বিরূপভাব প্রকাশ করলে তারা সেখান থেকে তুর্কিস্তানের শাসক বুগরা খানের নিকট চলে আসেন । পরবর্তী সময়ে বুগরা খানের সঙ্গে সেলজুক পরিবারের সংঘাত সৃষ্টি হলে তুগরুল বেগ বুগরা খানের হাতে বন্দি হন। কিন্তু চাঘরি বেগ বুগরা খানের ওপর অতর্কিতে হামলা চালিয়ে ভাই তুগরুল বেগকে উদ্ধার করতে সক্ষম হন। এরপর তারা সেখান থেকে সামানিয়া রাষ্ট্রে চলে যান এবং সেখানেই বসবাসের সিদ্ধান্ত নেন। সামানি রাজপরিবার তখন নিজেদের অন্তিম সময় অতিবাহিত করছিল । সামানিয়া রাষ্ট্রে তখন আত্মপ্রকাশ করেছিল নতুন শক্তি গজনবি সুবুক্তগিন) পরিবার । এবার গজনবি পরিবারের সঙ্গে সেলজুক পরিবারের সংঘাত শুরু হয়। সংঘাতের সমাপ্তি ঘটে সুলতান মাহমুদ গজনবির হাতে তৃগরুল বেগের চাচা আরসালান বিন সেলজুকের বন্দি হওয়ার মধ্য দিয়ে । অবশ্য পরে সেলজুক ও গজনবি পরিবারের মধ্যে সমঝোতা হয় এবং সেলজুক পরিবারের নেতৃস্থানীয় সদস্যগণ বিভিন্ন অঞ্চল ও নগরীর শাসনক্ষমতা লাভ করেন। ৪২৯ হিজরি সনে পুনরায় গজনবি-সেলজুক সংঘাত শুরু হয়। এ সময় তুগরুল বেগ মার্ভের কর্তৃত্ব অর্জন করতে সক্ষম হন। তখন থেকে এ
— পৃষ্ঠা ৩১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।