এই ত্তরের সুচনা হয় 8৪৭ হিজরি সনে আর এর ব্যাপ্তি ছিল ৫৯০ হিজরি সন পর্যন্ত প্রায় দেড় শতান্দী। ২৬ নং আব্বাসি খলিফা কায়িম বি আমরিল্লাহর খিলাফতকালের মধ্যভাগে বাগদাদে সেলজুক পরিবারের সালতানাত ও কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়, যা ৩৪ নং আব্াসি খলিফা নাসির লি দ্বীনিল্লাহর খিলাফতকাল পর্যন্ত অব্যাহত থাকে । প্রসঙ্গত উল্লেখ্য যে, সেলজুকরা যদিও তুর্কি সেনাপতি ও শিয়া বুওয়াইহিদের ধারাবাহিকতায় আব্বাসি সাম্নাজ্যের কর্তৃত্বের অধিকারী হয়েছিল; কিন্তু খলিফাদের সঙ্গে সেলজুক সুলতানদের আচরণ তুর্কি সেনাপতি ও বুওয়াইহি সুলতানদের ন্যায় কঠোর ছিল না। তুর্কি সেনাপতিরা ছিল অশিক্ষিত ও সর্বদা পারস্পরিক দ্বন্দে লিপ্ত। যখনই কোনো তুর্কি সেনাপতি মনে করত যে, খলিফা তার প্রতিপক্ষের প্রতি অনুরাগী হয়ে পড়েছেন, তখনই সে কৌশলে খলিফাকে হত্যা করার বা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করত। আর শিয়া বুওয়াইহি সুলতানগণ তো কেবল খলিফা নয়; বরং সংখ্যাগরিষ্ঠ সুনি সম্প্রদায়ের প্রতিই বিদ্বেষ পোষণ করত এবং দমন-পীড়ন নীতির মাধ্যমে খলিফা ও সাধারণ জনগণের ক্ষতিসাধনের চেষ্টা করত। কোনো কোনো বুওয়াইহি সুলতান খলিফার খিলাফত-মর্যাদা কেড়ে নিয়ে নিজে খলিফা হওয়ার চেষ্টাও করেছে। বিপরীতে সেলজুক সুলতানগণ খলিফাদের সঙ্গে তুলনামূলক সদাচরণ করতেন। বরং এভাবেও বলা যায় যে, সেলজুক সুলতানগণের উদার আচরণ কিছুটা হলেও আব্বাসি খলিফাদের হারানো কর্তৃত্ব ও প্রভাব ফিরিয়ে আনতে সহায়তা করেছিল। সেলজুক পরিবার : যেভাবে খিলাফতের রাজধানী বাগদাদে তুর্কিস্তানে তুর্কি শাসকের অধীনে যেসব জনগোষ্ঠী বসবাস করত, তার একটি হলো তুর্কি উগ্তজ পরিবারজোট'। সেলজুক পরিবার মূলত এই উগ্জ পরিবারেরই একটি শাখা ।
— পৃষ্ঠা ৩১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।