উমাইয়া খিলাফত ৬ ৩১ নিরাপত্তারক্ষক। আল্লাহ তাআলা আমাদেরকে যে নেতৃত্ব-ক্ষমতা প্রদান করেছেন, তার ভিত্তিতেই আমরা তোমাদের শাসন করব। আল্লাহ আমাদেরকে যে যুদ্ধলন্ধ সম্পদ দান করেছেন, তা দিয়ে আমরা তোমাদের নিরাপত্তার ব্যবন্থা করব। তোমাদের প্রতি আমাদের এই অধিকার আছে যে, তোমরা আমাদের মর্জিমতো আমাদের আনুগত্য করবে। আমাদের প্রতিও তোমাদের এই অধিকার আছে যে, শাসনকার্ষে আমরা তোমাদের প্রতি তোমরা নিজেদেরকে সম্পদ ও ন্যায়বিচারের অধিকারী বানাও। আর শুনে রাখো, অন্যান্য বিষয়ে ছাড় দিলেও তিনটি বিষয়ে আমি কখনোই শিখিলতা করব না। গভীর রাতেও অভাবী বা ফিরিয়ে দেবো না। কারও পাওনা অনুদান যথাসময়ে প্রাপ্তিতে আমি বাধা দেবো না। তোমাদের কোনো বাহিনীকে আমি শক্রভূমিতে আটকে রাখব না। তোমাদের প্রতি দাবি হলো, তোমরা নিজেদের নেতৃবৃন্দের জন্য কল্যাণ ও সততার দোয়া করবে । তারা তোমাদের নেতা, তোমাদের শৃঙ্খলারক্ষক। তারা তোমাদের আশ্রয়স্থল; তাদের কাছেই তোমরা আশ্রয় নেবে । মনে রেখো, তোমরা ভালো মানুষ হয়ে গেলে তারাও তোমাদের সঙ্গে ভালো মানুষ হয়ে যাবেন। অন্তরে তাদের প্রতি বিদ্বেষ ধারণ করবে না, তাহলে সব সময় অস্থিরতা ও কষ্টেই নিপতিত থাকবে। তাদের কাছে এমন কিছু প্রত্যাশা করবে না, যা পুরণ করলে তোমাদের অকল্যাণ হবে। আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের প্রত্যেককে প্রত্যেকের সহায়ক বানান । আমি তোমাদের মাঝে কোনো আইন জারি করলে তা স্বাভাবিকভাবে মেনে নেবে। আল্লাহর শপথ! তোমাদের মধ্যে অনেকেই আমার হাতে মারা পড়বে । সুতরাং প্রত্যেকে আত্মরক্ষা করো । প্রত্যেকে চেষ্টা করো__আমার শিকারের তালিকায় যেন নিজের নাম না ওঠে!
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।