আব্বাসি খিলাফত ৬ ৩০৭ আযদুদ্দৌলার মৃত্যুর পর আমিরুল উমারার পদ গ্রহণ করেন তার পুত্র আবু কালিজার মারযুবান। তিনি “ছামছামুদ্দৌলা' উপাধি গ্রহণ করেন। গুণ ও বৈশিষ্ট্যের দিক থেকে তিনি ছিলেন তার পিতার সম্পূর্ণ বিপরীত মেরুর অধিবাসী! তার আমলে ইরাকপরিস্থিতি আবারও অস্থিতিশীল হয়ে ওঠে । ছামছামুদ্দৌলার দুর্বল শাসনব্যবন্থার কারণে আব্বাসি রাষ্ট্রের পরিধি পুনরায় সংকুচিত হতে থাকে এবং স্বাভাবিকভাবেই ছামছামুদ্দৌলার ক্ষমতা ও প্রতিপত্তিও দুর্বল হয়ে পড়ে। ৩৭৬ হিজরি সনে তার ভাই আবুল পদ লাভ করেন। এ ঘটনার কয়েকদিনের মধ্যেই ছামছামুদ্দৌলা ইন্তেকাল করেন। তিন বছর পর ৩৭৯ হিজরি সনে শারফুদ্দৌলাও ইন্তেকাল করেন । এরপর দায়িত্ব গ্রহণ করেন তাদের আরেক ভাই আবু নাসর বাহাউদ্দৌলা । ৩৮১ হিজরি সনে (৯৯১ খিষ্টাব্দে) বাহাউদ্দৌলা খলিফা তায়ে লিল্লাহর সম্পদ কুক্ষিগত করার উদ্দেশ্যে তাকে বন্দি ও বরখাস্ত করেন। বেশ কয়েক বছর পর ৩৯৩ হিজরি সনে (১০০৩ খিষ্টাব্দে)ট খলিফা তায়ে লিলাহ তিয়াত্তর বছর বয়সে ইন্তেকাল করেন। তায়ে লিল্লাহর খিলাফত আমলেই ৩৬৬ হিজরি সনে (৯৭৭ খিষ্টাব্দে) সুবুক্তগিনের হাতে বর্তমান আফগানিস্তানের গজনি (017820) অঞ্চলে গজনবি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। গজনবি রাষ্ট্র ৫৮২ হিজরি সন (১১৮৬ খিষ্টাব্দ) পর্যন্ত টিকে ছিল। গজনবি রাষ্ট্র সম্পর্কে সামনে বিস্তারিত আলোচনা করা হবে।
— পৃষ্ঠা ৩০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।