5 ৯৯এ ২৪ নং আব্বাসি খলিফা বিন মুতি বিন মুকতাদির বিন মুতাধিদ [জিলকদ ৩৬৩ হিজরি___শাবান ৩৮১ হিজরি] [আগস্ট ৯৭৪ খিষ্টাব্দ__অক্োবর ৯৯১ খিষ্টাব্দ] খলিফা তায়ে লিল্লাহ ৩২০ হিজরি সনে বাগদাদে জন্মথহণ করেন এবং ৩৬৩ হিজরি সনে বিয়াল্লিশ বছর বয়সে তার পিতার ছ্থলাভিষিক্ত হন। তার খিলাফত আমলে বাগদাদে শিয়া-সুমি সংঘাত বিরাট আকার ধারণ করে এবং ব্যাপক অস্থিরতা, গোলযোগ ও রক্তপাতের ঘটনা ঘটে । এ সময় বাগদাদের পশ্চিম প্রান্তে শিয়াঅধ্যুষিত কারখ এলাকায় আগুন লাগিয়ে দেওয়া হয়। সুলতান ইযযুদ্দিন বখতিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হন। খলিফা তায়ে লিল্লাহর আমলেই আমিরুল উমারা ইযযুদ্দৌলা ও তার চাচাতো ভাই আযদুদ্দৌলা বিন হাসানের মধ্যে বাগদাদের কর্তৃত্ব নিয়ে সংঘাত সৃষ্টি হয়। ৩৬৬ হিজরি সনে আযদুদ্দৌলার বিজয়ের মধ্য দিয়ে এ সংঘাতের সমাপ্তি ঘটে । আযদুদ্দৌলা প্রথমে ইযযুদ্দৌলাকে পরাজিত করে বাগদাদের নিয়ন্ত্রণ লাভ করেন। এরপর তিনি মসুলেও কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন এবং সেখানে হামদানিয়া রাষ্ট্রের পতন ঘটান। তারপর তিনি একে একে ইরাক, জাধিরা, আহওয়াজ, পারস্য, জিবাল, রায় ও জুরজানেও নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। আযদুদ্দৌলাকে বনু বুওয়াইহির সবচেয়ে চৌকস ও প্রজ্ঞাবান সুলতান বিবেচনা করা হয়। তিনি রাজনৈতিক প্রজ্ঞা ও সুশাসন, ব্যক্তিপ্রভাব ও আকর্ষণীয় ব্যক্তিত্ব, উদারতা ও বদান্যতা ইত্যাদি গুণের অধিকারী ছিলেন। আযদুদ্দৌলা সুপারিশের পরিবর্তে যোগ্যতার মাপকাঠিতে নিয়োগ-বিয়োগ করতেন। তিনি ৩৭২ হিজরি সনের শাওয়াল মাসে (৯৮৩ খিষ্টাব্দের মার্চ মাসে) ইন্তেকাল করেন।
— পৃষ্ঠা ৩০৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।