৩০৪ ৬ ইসলামি ইতিহাস বিরুদ্ধে যুদ্ধপ্রস্তুতি গ্রহণের প্রতিশ্রুতি দেন। তিনি তার সচিব সুবুক্তগিনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার এবং জনসাধারণকে যুদ্ধাভিযানে অংশশ্রহণে উদ্দুদ্ধ করার নির্দেশ দেন। সুবুক্তগিনের আহ্বানে অসংখ্য মানুষ অভিযানে যোগ দিতে প্রস্তুত হয়ে যায়৷ ইযযুদ্দৌলা মসুলের অধিপতি আবু তাগলিব বিন হামদানের কাছে বার্তা পাঠিয়ে জানান যে, তিনি রোমানদের বিরুদ্ধে অভিযান শুরু করতে যাচ্ছেন। কাজেই মসুল-অধিপতি যেন মুসলিম বাহিনীর যুদ্ধপ্রস্ততিতে সহায়তা করেন এবং প্রয়োজনীয় রসদপত্র ও খাবারদাবার সরবরাহ করেন। আবু তাগলিৰ সানন্দে সহায়তা করতে রাজি হন। এরপর “আমি যদি প্রচুর সম্পদের মালিক হতাম বা রাষ্ট্রীয় সম্পদ আমার নিয়ন্ত্রণে থাকত, তাহলে যুদ্ধে অংশগ্রহণ ও যুদ্ধব্যয়ে শরিক হওয়ার মতো জনকল্যাণুলক কর্মকাণ্ডে সহায়তা করা আমার ওপর অপরিহার্য হতো । বর্তমান পরিস্থিতিতে আমার ওপর এ ধরনের কোনো দায়িত্ব বর্তায় না। এ দায়িত্ব তো তার ওপরই বর্তাবে, রাষ্ট্রীয় ক্ষমতা ও সম্পদ যার হাতে আছে । আমার ক্ষমতা ও প্রতিপত্তি তো খুতবায় নাম উচ্চারণেই সীমাবদ্ধ । সুতরাং আমার পক্ষে কিছুই দেওয়া সম্ভব নয়। যদি আমাকে পদত্যাগে বাধ্য করো, আমি তাও করতে রাজি আছি।' এরপর খলিফা. ও সুলতানের মধ্যে একাধিকবার পত্রবিনিময় হয়। শেষ পোশাক-পরিচ্ছদ, রাজপ্রাসাদের ভগ্নীবশেষ ইত্যাদি বিক্রি করে চার লক্ষ দিরহাম সংগ্রহ করে বখতিয়ারকে প্রদান করেন। ইরাক, খোরাসানসহ অন্যান্য অঞ্চলের অধিবাসীদের মাঝে এ কথা ছড়িয়ে পড়ে যে, খলিফার যাবতীয় সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। খলিফাপ্রদত্ত অর্থ হাতে পাওয়ার পর বখতিয়ার যুদ্ধের কথা বেমালুম ভুলে যান এবং পুরো অর্থ নিজের স্বার্থে ব্যয় করেন! খলিফা মুতি লিল্লাহর খিলাফতকালেই ৩৫৮ হিজরি সনে (৯৬৯ খ্রিষ্টাব্দে) সেনাপতি জাওহার সিকিল্লির নেতৃত্বে উবায়দিরা মিশর দখল করে নেয়। একই বছর তারা বাইতুল মুকাদ্দাস ও দামেশকসহ শামের বিরাট অংশও
— পৃষ্ঠা ৩০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।