Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

আব্বাসি খিলাফত ৩০৩ অনুচর ও সহকারীদের সঙ্গে তিনি ভালো ব্যবহার করতেন না । তাই তারা তাকে ভয় করত এবং তাকে এড়িয়ে চলত। এ সময় রোমানরা উপর্যুপরি আগ্াসনে জাযিরা ও শামের মুসলিম অধিবাসীদের অন্তরে রোমানভীতি ছড়িয়ে পড়ে। দুই শাসক গোষ্ঠী বুওয়াইহি ও হামদান রাজপরিবার তখন নিজেদের প্রকৃত শক্রর কথা ভুলে গিয়ে পারস্পরিক হানাহানিতে ব্যস্ত ছিল। ইরাককেন্রিক আব্বাসি সাম্বাজ্যের তৎকালীন পরিস্থিতি অনুধাবন করতে নিস্রোক্ত ঘটনাটি সহায়ক হতে পারে। ৩৬১ হিজরি সনে রোমান স্মাট ১ম জন (1011) ]1211019165) এডেসা ও পার্শবতী অঞ্চলে হামলা চালান এবং সামনে অগ্রসর হয়ে জাধিরার নুসায়বিন পর্যন্ত পৌছে যান। রোমান বাহিনী এ সময় বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়, মুসলমানদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। তখন নুসায়বিনের একটি প্রতিনিধিদল সাহায্যপ্রাপ্তির আশায় বাগদাদে উপস্থিত হয়। তারা বাগদাদের জনসমাগমপূর্ণ বিভিন্ন স্থানে গিয়ে নিজেদের দুরবস্থা ও রোমানদের নির্যাতন-লুষ্ঠনের কথা তুলে ধরে সাহায্যপ্রার্থনা করে এবং দলমত নির্বিশেষে এক্যবদ্ধ হয়ে সাধারণ জনগণ ও সেনাবাহিনীসহ সকল বাগদাদবাসীকে রোমানদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানায়। নুসায়বিনবাসীর দুর্দশার কথা শুনে বাগদাদবাসী অস্ত্র ও উত্তেজিত হয়ে ৮। উত্তেজিত জনতা খলিফার বাসগৃহ ঘেরাও করে হামলা চালাতে উদ্যত হলে নুসায়বিনের প্রতিনিধিদল তাদেরকে নিবৃত্ত করে। বাগদাদের উপকণ্ঠে সৌখিন শিকারে ব্যস্ত! তার কাছে সাহায্যপ্ার্থনার জন্য বাগদাদের সন্ত্রান্ত ও নেতৃস্থানীয় ব্যক্তিদের একটি প্রতিনিধিদল কুফার উদ্দেশে রওনা হয়। জাতীয় প্রয়োজন ভুলে সৌখিন শিকারে ব্যস্ত থাকা, ইসলামি ভূখণ্ডে রোমানদের আগ্রাসন প্রতিরোধে কোনো ব্যবছা গ্রহণ না করা এবং বুতাইহা অঞ্চলের মুসলিম শাসক ইমরান বিন শাহিনের বিরুদ্ধে যুদ্ধে জড়ানো ইত্যাদি কারণে বাগদাদবাসী তখন বখতিয়াৰের প্রতি প্রচণ্ড ক্রুদ্ধ ছিল।

— পৃষ্ঠা ৩০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।