৩০২ ইসলামি ইতিহাস করুন আর যারা তার প্রতি শত্রুতা পোষণ করে, আপনিও তাদের প্রতি শত্রুতা পোষণ করুন 10১৬) মুইযযুদ্দৌলার বেশ কয়েকবার যুদ্ধ সংঘটিত হয়। দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী এ রক্ষায় ব্যস্ত ছিল। পারস্পরিক এই সংঘাতের ফলে স্বাভাবিকভাবেই মুসলমানদের সামরিক শক্তি দুর্বল হয়ে পড়ে এবং সমকালীন বাইজান্টাইন শক্তি ইসলামি ভূখণ্ডে আক্রমণ করার দুষ্ঠসাহস দেখায়। যথাস্থানে এর বিস্তারিত বিবরণ আসবে। মুইযযুদ্দৌলা ৩৫৬ হিজরি সনের ১৩ রবিউল আউয়াল (৯৬৭ খ্রিষ্টাব্দের ২৬ ফেব্রুয়ারি) ইন্তেকাল করেন। তার স্থলাভিষিক্ত হন তার পুত্র ইযযুদ্দৌলা বখতিয়ার বিন আহমাদ বিন বুওয়াইহি। ৩৬৭ হিজরি সনে আপন চাচাতো ভাই আযদুদ্দৌলা কর্তৃক অপসারিত হওয়ার আগ পর্যন্ত তিনি আমিরুল উমারার দায়িত্ব পালন করেন। ইযযুদ্দৌলা তার পুরো শাসনামল অনর্থক কর্মকাণ্ড, খেল-তামাশা ও নারীসম্তোগে নষ্ট করেন। ৯১. “সুনানে তিরমিজি' ও “সুনানে ইবনে মাজাহ'-সহ বিভিন্ন হাদিসগ্রন্থে উক্ত বর্ণনাটির প্রথম অংশ বিদ্যমান থাকলেও গবেষক মুহাদ্দিসগণ উক্ত বর্ণনাটিকে অগ্রহণযোগ্য আখ্যায়িত করেছেন। হাফেজ ইবনে হাজার মক্কি রহ. লিখেছেন, উক্ত হাদিসের শুদ্ধতার বিষয়ে এমন একদল হাদিস বিশারদ আপত্তি করেছেন, হাদিস শাস্ত্রে যাদেরকে “সমাধানস্থল' বিবেচনা করে হয়। যেমন : ইমাম আবু দাউদ, আবু হাতিম রাি প্রমুখ । [আস-সাওয়াইকুল মৃহার্রাকাহ, ১/১০৭]। আল্লামা যায়লায়ি রহ. লিখেছেন, এমন অনেক হাদিস আছে, যা বর্ণনাকারী ও সনদের আধিক্য সত্তেও মানের দিক থেকে যয়িফ। যেমন : ৫১: 3 £১১: ২৫ ৬: [তাখরিজুল হিদায়া, ১/১৮৯]। গ্রন্থগুলোতে নেই। অবশ্য উলামায়ে কেরামের অনেকে হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটির বিশুদ্ধতা নিয়ে মতবিরোধ আছে। বুখারি, ইবরাহিম আল-হারবি-সহ একদল মুহাদ্দিস হাদিসটির বিষয়ে আপত্তি করেছেন। আর হাদিসটির শেষ অংশ অর্থাৎ $:03:41 455 92959 459 -তো সন্দেহাতীতভাবেই জাল ও বানোয়াট ৷ |মিনহাজুস সুন্নাহ, ৭/৩১৯]। মোটকথা, এ জাতীয় সংশয়পূর্ণ রেওয়ায়েত যদিও বিভিন্ন হাদিস গ্রন্থের মানাকিব (ব্যক্তির গুণ ও বৈশিষ্ট্য) অধ্যায়ে পাওয়া যায়; কিন্তু তা দিয়ে কোনো মৌলিক আকিদাগত বিষয় কিছুতেই প্রমাণিত হয় না।
— পৃষ্ঠা ৩০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।