আব্বাসি খিলাফত & ৩০১ ৩৫২ হিজরি সনের ১০ মুহাররম (৯৬৩ খ্রিষ্টাব্দের ৮ ফেব্রুয়ারি) মুইযযুদ্দোলা ফরমান জারি করেন যে, এখন থেকে ১০ মুহাররম সবধরনের কাজকর্ম বন্ধ রেখে সবাইকে বিলাপ করতে হবে, কৃত্রিম গম্থুজ 'হায় হুসাইন! হায় হুসাইন!' মাতম করে সড়ক প্রদক্ষিণ করতে হবে। মুইযযুদ্দৌলার নির্দেশনা মোতাবেক শিয়া মতাদর্শীরা মহা সমারোহে এসব নির্দেশনা পালন করা শুরু করে। বাগদাদের সুন্নি জনগণ যদিও এসব অন্যায় কর্মকাও প্রত্যক্ষ করছিল; কিন্তু একদিকে শিয়াদের জয়জয়কার, অপরদিকে প্রশাসনের সরাসরি সমর্থন শিয়াদের পক্ষে থাকায় তাদের, বাধা প্রদানের কোনো শক্তি ছিল না। একই বছরের ১৮ জিলহজ) (৯৬৪ শিষ্টাব্দের ৭ জানুয়ারি) মুইযযুদ্দৌলা সবাইকে আগুন প্রজ্থলিত করে এবং ঘরবাড়ি সুসজ্জিত করে উত্সব করার নির্দেশ দেন এবং ১৮ জিলহজকে “ঈদুল গাদির' নামকরণ করেন। এরপর থেকে শিয়া সম্প্রদায়ের লোকেরা ১৮ জিলহজ ঈদ পালন করে থাকে । তারা এর স্বপক্ষে নিম্নোক্ত হাদিস দলিল হিসেবে পেশ করে এবং দাবি করে যে, এর মাধ্যমে নবীজির ইন্তেকালের পর হজরত আলি রাষি.-এর প্রথম খলিফা হওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে। (4156 52 9559 32909 ঠা বি 2৮ এর ৬০ আমি যার বন্ধু হব, আলিও তার বন্ধু। হে আল্লাহ, যারা আলির প্রতি হৃদ্যতা পোষণ করে, আপনি তাদের প্রতি হদ্যতা পোষণ ১৫. শিয়াদের আকিদা হলো-__নবীজির মৃত্যুর পর হজরত আলি রাযি.-ই ছিলেন নবীজির খলিফা হওয়ার প্রকৃত হকদার এবং নবীজি আপন জীবদ্দশায় বিভিন্নভাবে এ বিষয়টি ঘোষণা করে গেছেন। তাদের ভাষ্যমতে সবশেষে দশম হিজরি সনের ১৮ জিলহজ নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ থেকে প্রত্যাবর্তনের সময় মন্ধা ও মদিনার মধ্যবত্তী 'গাদির খুম' নামক স্থানে এক ভাষণ প্রদান করেন এবং লক্ষ সাহাবির উপস্থিতিতে হজরত আলি রাযি.-এর খলিফা হওয়ার ঘোষণা প্রদান করেন। এ কারণে তারা ১৮ জিলহজ ঈদ উদ্যাপন করে এবং একে “ঈদুল গাদির' বলে অভিহিত করে । এ তথ্যটিও এখানে প্রণিধানযোগ্য যে, তৃতীয় খলিফা হজরত উসমান রাযি.-এর শাহাদাতের তারিখও ১৮ জিলহজ । ০ ০ [স্পা 1, 1৯ 1 বউ ছি প্রেত 0 ছি টি ইল 1 ছি শি [রর টা
— পৃষ্ঠা ৩০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।