৩০০ গ ইসলামি ইতিহাস একইসময় দায়লামি ও তুর্কি সৈন্যদের মধ্যে শুরু হয় সাম্প্রদায়িক সংঘাত। দায়লামিরা মুইযযুদ্দৌলাকে অপসারণ করার চেষ্টা চালালে তুর্কিরা তার পক্ষ নিয়ে এই প্রচেষ্টা বানচাল করে দেয় । ফলে মুইযযুদ্দৌলা এবার দায়লামিদের বাদ দিয়ে তুর্কিদের প্রতি প্রসন্ন হন। তিনি তুর্কিদেরকে অবাধ ক্ষমতা প্রদান করেন। ক্ষমতা পেয়ে তুর্কিরা দেশজুড়ে লুটপাট ও অরাজকতা সৃষ্টি করে। বৃওয়াইহি পরিবারের কর্তৃত্ব প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত বাগদাদবাসী আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মতাদর্শে জীবনযাপন করত । তারা সকল সাহাবিকে শ্রদ্ধা করত, শায়খায়নকে১৩) অন্যান্য সাহাবির তুলনায় শ্রেষ্ঠ মনে করত, সাহাবি মুয়াবিয়া রাযি. ও পূর্বসূরি বিদগ্ধ মনীষীগণের সমালোচনা করার ন্যায় আত্মবিধ্বংসী কাজ থেকে বিরত থাকত । কিন্তু বুওয়াইহি শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর বাগদাদে শিয়া মতাদর্শ বিস্তার লাভ করতে থাকে । কারণ, বুওয়াইহি পরিবার ছিল শিয়া মতাদর্শে বিশ্বাসী । সক্ষম হয়। ৩৫১ হিজরি সনে (৯৬২ খিষ্টাব্দে) মুইযযুদ্দৌলা বাগদাদের মসজিদের সামনে নিম্্রোক্ত বাক্যগ্তুলো (নাউযুবিল্লাহ) উৎকীর্ণ করার নির্দেশ দেন__ আল্লাহ তাআলা মুয়াবিয়া বিন আবু সুফিয়ানকে অভিসম্পাত করুন। যারা : ফাতিমা রাষি.-কে ফাদাক হতে বঞ্চিত করেছে১৯), তাদেরকেও অভিসম্পাত করুন। যারা হুসাইনকে তার নানার পাশে সমাধিস্থ হতে বাধা প্রদান করেছে, আল্লাহ তাদেরকে অভিসম্পাত করুন। ফলকটি স্থাপন করার পর রাতের বেলা অজ্ঞাত কেউ তা ঘষে তুলে ফেলে। কিন্তু মুইযযুদ্দৌলা পরে একই লেখা পুনঃহ্থাপন করেন। »০. 'শায়খায়ন' মানে প্রথম খলিফা হজরত আবু বকর রাযি. ও দ্বিতীয় খলিফা হজরত উমর রাযি. । ১৪. খায়বার ও ফাদাক-ভূমিতে হজরত ফাতিমা রাযি.-এর মিরাস দাবি-সংক্রান্ত আলোচনা প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাযি.-এর খিলাফতকালের আলোচনায় গত হয়েছে। ডা. 2:07 42. 40 এগ 7 6 7 এছ) ৩. এ এ _ এরা. এ এই... ঠা... এ, যা. 4২ 4
— পৃষ্ঠা ৩০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।