২৩ নং আব্বাসি খলিফা মুতি লিল্লাহ আবৃল কাসিম ফজল বিন মুকতাদির বিন মুতাধিদ বিন মুওয়াফফাক [জুমাদাল উখরা ৩৩৪ হিজরি-_জিলকদ ৩৬৩ হিজরি] [জানুয়ারি ৯৪৬ খিষ্টাব্দ__আগস্ট ৯৭৪ খিষ্টাব্দ] মুতি লিল্লাহর জন্ম ৩০১ হিজরি সনে বাগদাদে । খলিফা পদে অধিষ্ঠিত হওয়ার সময় তার বয়স ছিল তেত্রিশ বছর। মুসতাকফিকে অপসারণের পর তার চাচাতো ভাই মুতি লিল্লাহকে খলিফা পদে বসানো হয়। মুতি লিল্লাহ খলিফা হওয়ার পর সেনাবাহিনীর পক্ষ থেকে দাঙ্গা ও গোলযোগের শিকার হন। তাদেরকে শান্ত ও তুষ্ট করার জন্য নিরুপায় সারাদেশে পণ্যের মুল্য বৃদ্ধি পায়, লুটপাট বেড়ে যায়। এক বছর অতিবাহিত না হতেই রাজধানী বাগদাদেও এর প্রভাব পড়ে । দুর্মল্য এক সময় দুর্ভিক্ষে রূপ নেয়। ক্ষুধার তাড়নায় মানুষ মৃত প্রাণী ও কুকুর খেতে বাধ্য হয়। খাবার হিসেবে মানুষ খেতে থাকে কাটাযুক্ত কারব (০৪:০৮) কারবের বিচি ঝলসে খাওয়ার কারণে বিভিন্ন রোগ-ব্যাধি এবং আতড়ি ও পেটে স্কীতি (টিউমার) দেখা দেয়। বহু মানুষ ক্ষুধার তাড়নায় ও রোগ- ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যায়। এত অধিক মানুষের দাফন-কাফনে অক্ষমতা দেখা দেওয়ায় কুকুর মানুষের লাশ ভক্ষণ করতে থাকে । অনেক মানুষ বাগদাদ ছেড়ে বসরার পথে রওনা হয়। তাদের অধিকাংশই পথিমধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে । বাড়িঘর ও জমিজমা রুটির বিনিময়ে বিক্রি হতে থাকে । প্রকৃতপক্ষে জায়গির পদ্ধতির সূচনা ছিল ইরাকের ধ্বংসের প্রথম ধাপ। এর ফলে যারা জমিচাষ ও ক্ষেতের পরিচর্যা করত, সেই কৃষকশ্রেণি কর্মস্পৃহা ও উদ্দীপনা হারিয়ে ফেলে ।
— পৃষ্ঠা ২৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।