Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

আব্বাসি খিলাফত ৬ ২৯৭ ৬ আম্মান, ইয়ামেন, বাহরাইন ও বসরার বাদিয়া অঞ্চলে ছিল কারামাতিয়াদের শাসন। এসব এলাকায় উবায়দি শাসক মাহদির নামে খুতবা পাঠ করা হতো । * পারস্য ও আহওয়াজে ছিল ইমাদুদ্দৌলা উপাধিধারী আলি বিন বুওয়াইহির শাসন। তিনি আব্বাসি খলিফার নামেই খুতবা পাঠ করতেন। তাকে আমিরুল উমারা উপাধিও প্রদান করা হয়েছিল কারণ, তিনিই ছিলেন বুওয়াইহি পরিবারের জ্যেষ্ঠতম সদস্য । ৬ জাবাল ও রায় অঞ্চলে ছিল রুকনুদ্দৌলা উপাধিধারী হাসান বিন বুওয়াইহির কর্তৃত্ব । তিনিও আব্বাসি খলিফার নামে খুতবা পাঠ করতেন। জুরজান ও তিবরিস্তানের কর্তৃত্ব নিয়ে এ সময় রুকনুদ্দৌলার সঙ্গে সামানি পরিবারের সংঘাত চলছিল। * খোরাসান ও মাওয়ারাউন নাহারে ছিল সামানি পরিবারের ক্ষমতা । সামানি শাসকের রাজধানী ছিল বুখারা নগরী । সামানিরাও আব্বাসি খলিফার নামে খুতবা পাঠ করত। একসময় এই সবগুলো বৃহৎ নগরী ও অঞ্চল ছিল এক খিলাফতের অধীনস্থ এবং সুবিশাল ইসলামি খিলাফতের অঙ্গ । কালের পরিক্রমায় ইতিহাসের বহুধা বিভক্ত এবং বিভিন্ন রাজপরিবারের করতলগত! এ বিষয়টিও লক্ষণীয় যে, এ সময় নির্ভেজাল আরব বংশীয়দের হাতে কোনো এলাকার শাসনক্ষমতা ছিল না। এ ক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম ছিল বনু হামদানের নাসিরুদ্দৌলা ও তার ভাই সাইফুদ্দৌলা। তৎকালীন শাসকদের মধ্যে কেবল এ দুজনই ছিলেন আরবি রক্তের ধারক । তবে এ কথাও মনে রাখতে হবে যে, তারা যে অঞ্চলের শাসক ছিলেন, সেসব এলাকায় প্রকৃত ক্ষমতা ও প্রতিপত্তি ছিল তুর্কি সেনাপতিদের হাতে। তাদের দুজনের স্বতন্ত্র রাজনৈতিক কর্তৃত্ব ছিল না। বরং তারা বুওয়াইহি পরিবারের নির্দেশনা মেনে চলতেন এবং খুতবায় আব্বাসি খলিফার নামের পর মুইযযুদ্দৌলার নামও পাঠ করতেন । আবারও ইতিহাসের ধারাবর্ণনায় ফিরে আসি। মুইযযুদ্দৌলাকে সর্বময় ক্ষমতা প্রদান করার পর মুসতাকফি বিল্লাহ অল্প কদিনই খলিফা পদে থাকতে পেরেছিলেন। চল্লিশ দিন না যেতেই মুইযযুদ্দৌলা তাকে ই 2২ পশহ ৮ ছা হাচি ইডি ইডি দে আত আও কি ছি 0 ইউ, ইউ উট. ডি. টি হরি ই

— পৃষ্ঠা ২৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।