Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

২৯৪ ৪ ইসলামি ইতিহাস থাকতেন, যার কাজ ছিল খলিফার জায়গির এলাকার দেখাশোনা করা এবং সেখানকার উৎপাদিত ফল-ফসলের খোজখবর রাখা । নির্বাহী ক্ষমতা চলে যায় সুলতান মুইযযুদ্দৌলার হাতে । তিনিই নিজের পছন্দমতো অধীনস্থ উজির নিয়োগদান করতেন। যেহেতু মুইযযুদ্দৌলা এমন এক সম্প্রদায়ের সদস্য ছিলেন, যাদের মাঝে শিয়া যায়দিয়া মতাদর্শের বিস্তার ঘটেছিল, তাই তিনি বনু আব্বাসের কাছ থেকে খলিফা নামটিও কেড়ে নেওয়ার মনস্্ করেন এবং কোনো আলাবি ব্যক্তিকে এ পদ প্রদানের ইচ্ছা করেন। কারণ, শিয়াদের আকিদা ও বিশ্বাস হলো-_ বনু আব্বাস খিলাফতের প্রকৃত হকদার আলি-পরিবারের কাছ থেকে জোরপূর্বক খিলাফত কেড়ে নিয়েছে। কিন্তু মুইযযুদ্দৌলার জনৈক অনুচর তাকে এরূপ না করার পরামর্শ দিয়ে বলে, আজ আপনি এমন একজন খলিফার সঙ্গে আছেন, যার সম্পর্কে আপনি ও আপনার সঙ্গীগণ মনে করছে যে, তিনি খিলাফতের উপযুক্ত নন। কিন্তু আপনি যখন তাকে হত্যা করে কোনো আলাবি ব্যক্তিকে এ পদে বসাবেন, তখন তো আপনার সঙ্গীগণ তার খিলাফত বৈধ মনে করবে । তখন যদি নতুন খলিফা তাদের আপনাকে হত্যা করারও নির্দেশ প্রদান করে, তারা নির্দিধায় তা পালন করবে । নিষ্ঠাবান অনুচরের পরামর্শে মুইযযুদ্দৌলা আপন ইচ্ছা পরিহার করেন ।

— পৃষ্ঠা ২৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।