আব্নাসি খিলাফত * ২৯৩ হয়। ১. পারস্য ও রায় অঞ্চলে আলি বিন বুওয়াইহির পরিবার ৷ ২. খোরাসান ও মাওয়ারাউন নাহার ট্রাক্সঅক্সিয়ানা) অঞ্চলে সামানি পরিবার । বুওয়াইহি পরিবারের প্রধান পুরুষ বুওয়াইহি-এর আলি, হাসান ও আহমাদ নামক তিন পুত্র ছিল। বাগদাদে যেহেতু তখন আব্বাসি খিলাফতের প্রতাপ-প্রতিপত্তি দুর্বল হয়ে পড়েছিল, তাই আলি বিন বুওয়াইহির মনে তার ছোট ভাই আহমাদকে প্রেরণ করে আহওয়াজ ও ইরাকেও নিজেদের কর্তৃত্ব বিস্তারের চিন্তা উদিত হয়। খলিফা মুত্তাকি লিল্লাহর শাসনামলে যখন ইরাকের আমিরুল উমারা পদে বিরুদ্ধে যুদ্ধ করে আহওয়াজে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হন। পরাজিত বাজকাম পালিয়ে ওয়াসিত অঞ্চলে চলে যায়। এরপর বাগদাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আহমাদ বিন বুওয়াইহির কাছে বার্তা পাঠিয়ে তাকে বাগদাদে এসে ইরাকের কর্তৃত্ব গ্রহণের অনুরোধ জানালে তিনি ৩৩৪ হিজরি সনের ১১ জুমাদাল উলা (৯৪৫ খিষ্টাব্দের ১৯ ডিসেম্বর) বাগদাদে পৌছান। তথকালীন আব্বাসি খলিফা মুসতাকফি বিল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করে তাকে সাদর অভ্যর্থনা জানান। আহমাদ তার হাতে খিলাফতের বায়আত গ্রহণ করেন এবং উভয়ে মৈত্রীচুক্তিতে আবদ্ধ হন। চুক্তি হয় মুসতাকফি হবেন খলিফা আর আহমাদ হবেন বিভিন্ন উপাধিতে ভূষিত করেন। পারস্যের অধিপতি আলি বিন অধিপতি হাসান বিন বুওয়াইহিকে প্রদান করা হয় “রুকবুদ্দৌলা' উপাধি করা হয় “মুইযযুদ্দৌলা' উপাধি। খলিফা তাদের উপাধি ও উপনাম সরকারি মুদ্রায় খোদাই করারও নির্দেশ দেন। এখান থেকেই শুরু হয় আব্বাসি খিলাফতের নতুন এক অধ্যায়। খলিফা পদকে রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক পদ হতে এক ধান্ধায় পরিণত করা হয় নিছক ধর্মীয় সম্মানজনক পদে। খলিফার না আছে কোনো নির্বাহী ক্ষমতা, না আছে উজির-অনুচর। খলিফার সঙ্গে কেবল একজন সচিব
— পৃষ্ঠা ২৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।