Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

২৯২ & ইসলামি ইতিহাস তিবরিস্তানবাসীর মধ্যে আবহমানকাল থেকে চলে আসা শান্তি ও হদ্যতাপূর্ণ সম্পর্ক অটুট ছিল। আব্বাসি খিলাফত প্রতিষ্ঠিত হওয়ার পরও পরিস্থিতি একই থাকে। মুসলমানরাও তাদের অঞ্চলে হস্তক্ষেপ করার পরিকল্পনা করত না। অবশেষে ২৫০ হিজরি সনে দ্বাদশ আব্বাসি খলিফা মুসতাইন বিল্লাহ উক্ত অঞ্চল শাসন করার জন্য তার আস্থাভাজন প্রশাসক (পরবতীকালে যিনি মুসতাইন বিশ্লাহকে পদচ্যুত করে আস্থার প্রতিদান দিয়েছিলেন!) মুহাম্মাদ বিন তাহিরকে প্রেরণ করেন । কিন্তু তিবরিস্তানবাসী তাকে বাধা প্রদান করে এবং তাকে শাসক হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানায়। তারা (যায়দিয়া রাষ্ট্রের প্রতিষ্ঠাতা) হাসান বিন যায়দকে নিজেদের শাসক হিসেবে গ্রহণ সহায়তা করে। হাসান বিন যায়দ প্রথমে তিবরিস্তানের নগরীসমূহ, এরপর রায়, জুরজান প্রমুখ অঞ্চল শাসন করেন। ২৭১ হিজরি সনে তার মৃত্যু হলে তার ভাই মুহাম্মাদ বিন যায়দ দায়িত্ব গ্রহণ করেন। অবশ্য তার শাসনামল ছিল গোলযোগ ও অস্থিরতায় পূর্ণ। ২৮৭ হিজরি সনে তিনি ইন্তেকাল করেন। হাসান ও তার ভাই মুহাম্মাদের কর্মপ্রচেষ্টা দায়লামবাসীর মাঝে ইসলাম প্রচারে ব্যাপক ভূমিকা রাখে । ৩০১ হিজরি সনে দায়লামে প্রবেশ করেন আতরুশ উপাধিধারী হাসান বিন আলি। তিনি সেখানে তেরো বছর অবস্থান করে ইসলাম প্রচার করেন । তার দাওয়াতে প্রচুর মানুষ মুসলমান হয় এবং তার পক্ষে সমবেত হয়৷ তিনি সেখানে বিভিন্ন মসজিদও নির্মাণ করেন। তবে তাদের ইসলাম ছিল শিয়া-মতাদর্শদোষে দুষ্ট । কিছুদিন পর হাসান বিন আলি আতরুশ দায়লামবাসীর সহায়তায় তিবরিস্তানেও কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন এবং সামানিদের কাছ থেকে জুরজানের কর্তৃত্বও কেড়ে নেন। আতরুশ ৩০৪ হিজরি সনে (৯১৬ খ্রিষ্টাব্দে) ইন্তেকাল করেন । এরপর সময়ের বিবর্তনে পরিস্থিতিরও পরিবর্তন ঘটতে থাকে। ৩২৩ হিজরি সনে এসে এ অঞ্চলে দুটি পরিবার বৃহৎ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত

— পৃষ্ঠা ২৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।