উমাইয়া খিলাফত ৬ ২৯ রাষি.-এর হাতে খিলাফতের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর সর্বসম্মতিক্রমে হজরত মুয়াবিয়া রাষি.-এর নামে খিলাফতের বায়আত গ্রহণ করা হয় এবং মুসলিম সমাজে চলমান অস্থিতিশীল পরিস্থিতির অবসান ঘটে । সমাজে পুনরায় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা উরাগএতীযচিি লরি টিটি নিশ্চিন্তে বসবাস করে। এ সময় মুসলমানদের সামরিক শক্তি বহুগুণে বৃদ্ধি পায় এবং বিজয়াভিযানের ধারা বেগবান, গতিশীল ও বিদ্তুত হয়। অবশ্য কুফা, বসরা ও পাশ্ববর্তী অন্যান্য এলাকাসহ ইরাক অঞ্চল তখনও ছিল ঝঞ্চাবিক্ষুব্ধ। ইরাকের অধিবাসীগণ বারবার বিদ্রোহ-বিশৃভখলা ও ফিতনা সৃষ্টি করে সমকালীন মুসলিম উম্মাহর এঁক্য ও সম্প্রীতি বিনষ্ট করছিল। খলিফা কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে যখন কোনো কোমল স্বভাবের গভর্নর ইরাক অঞ্চলে আগমন করতেন, ইরাকি জনগণ তাকে তুচ্ছজ্ঞান করত এবং তার বিরুদ্ধে বিদ্রোহ প্রচেষ্টা চালাত। আর কঠোর মেজাজের কোনো গভর্নর আগমন করলে তারা তাকে ভয় ও শ্রদ্ধা করত এবং নিতান্ত অনিচ্ছাসত্বেও তার আনুগত্য করত। এ কারণেই হজরত মুগিরা বিন শুবা রাযি- এ অঞ্চলের গভর্নর থাকাকালে (৪১-৪৯ হিজরি) পরিস্থিতির দাবি অনুযায়ী আপন প্রজ্ঞা ও কৌশলের পাশাপাশি বিচক্ষণতা ও কঠোরতা ব্যবহার করেন এবং ইরাকবাসীকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। তার মৃত্যুর পর খলিফা মুয়াবিয়া রাযি. ৫০ হিজরি সনে যিয়াদ বিন আবু একজন প্রশাসক । ইরাকবাসীর স্বভাব-প্রকৃতি সম্বন্ধে তিনি সম্যক অবগত ছিলেন । তাই গভর্নরের দায়িত্ব লাভ করার পরই তিনি জনগণের সামনে দণ্ডায়মান হয়ে তার সেই বিখ্যাত ভাষণটি প্রদান করেন, ইতিহাসে যা 'আল-বাতরা' নামে খ্যাতি লাভ করেছে। সেই এঁতিহাসিক ভাষণের চুষ্ষকাংশ নিম্নে তুলে ধরা হলো-__ আমার উপলব্ধি হলো তোমাদের এই পরিস্থিতির শেষাংশের সংশোধন সে পথেই হবে, যে পথে প্রথমাংশের সংশোধন হয়েছেঃ অর্থাৎ কোমলতা প্রদর্শন করা হবে; কিন্তু এমন কোমলতা নয়, যাতে দুর্বলতা প্রকাশ পায়, আবার কঠোরতাও করা হবে;
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।