Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

২১ নং আব্বাসি খলিফা আল-মুস্তাকি লিল্লাহ আবু ইসহাক ইবরাহিম বিন মুকতাদির বিন মুতাধিদ বিন মুওয়াফফাক [রবিউল আউয়াল ৩২৯ হিজরি___সফর ৩৩৩ হিজরি] [ডিসেম্বর ৯৪০ খিষ্টাব্দ₹-_অকোবর ৯৪৪ খিষ্টাব্দ] খলিফা মুত্তাকি লিল্লাহর জন্ম ২৯৫ হিজরি সনে বাগদাদে । তিনি চৌত্রিশ বছর বয়সে খলিফা পদে অধিষ্ঠিত হন। রাধি বিল্লাহর ইন্তেকালের পর সেনাপতি ও উজিরগণ মিলে তার ভাই মুস্তাকি লিল্লাহ ইবরাহিমকে খলিফা নির্ধারণ করে। ভাইয়ের মতো তারও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে কোনো ভূমিকা ছিল না। তার আমলেও আমিরুল উমারা পদ প্রাপ্তি নিয়ে প্রচণ্ড সংঘাত চলতে থাকে । কিন্তু কেউই দীর্ঘদিন এ পদ ধরে রাখতে পারেনি । যাদের মধ্যে আমিরুল উমারা পদ নিয়ে সংঘাত চলছিল, তারা হলো-_ইবনে রায়িক, বাজকাম, আল-বারিদি, নাসিরুদ্দৌলা ইবনে হামদান, তুরুন প্রমুখ ৷ খলিফা ছিলেন এই দ্বন্দ্ব, সংঘাত ও হানাহানির নীরব দর্শক। তুরুন আমিরুল উমারা থাকা অবস্থায় ৩৩৩ হিজরি সনে খলিফা মুস্তাকি লিল্লাহকে অপসারণ করে, তার চোখ উপড়ে ফেলে এবং এ অবস্থাতেই তাকে বাগদাদে নিয়ে আসে 1০০৯ তুরুন খলিফাকে তার চাচাতো ভাই মুসতাকফির হাতে বায়আত গ্রহণ করতে বাধ্য করে এবং এরপর তাকে এক দ্বীপে নির্বাসিত করে। বন্দি অবস্থায় পচিশ বছর কাটানোর পর ৩৫৭ হিজরি সনে বাষন্টরি বছর বয়সে মুত্তাকি লিল্লাহ ইন্তেকাল করেন। ১৯. এর বছরখানেক পূর্বে খলিফা মুত্তাকি লিল্লাহ আমিরুল উমারা তুরুনের প্রতি অসন্তুষ্ট হয়ে বাগদাদ ছেড়ে মসুলে চলে গিয়েছিলেন। ৩৩৩ হিজরি সনে তিনি বাগদাদে ফিরে আসার মনন করলে পথিমধ্যে তুরুন খলিফাকে বন্দি করে চোখ উপড়ে ফেলে এবং তাকে আমৃত্যু বন্দি করে রাখে । উফ টর্চ 5 উপ 5 উপ 5 লাগ ও রং 2 উচ হশর 0 মি বি 1৯ ্

— পৃষ্ঠা ২৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।