২৮৬ ৬ ইসলামি ইতিহাস যতটুকু ইচ্ছা করতেন, ততটুকুই তিনি খলিফাকে প্রদান করতেন। রায়িকের পদাঞ্কই অনুসরণ করে। অবশ্য ইবনে রায়িক বেশিদিন এ পদ ধরে রাখতে পারেননি। কিছুদিন পরই শুরু হয় আমিরুল উমারা পদ লাভের প্রচেষ্টা ও সংঘাত। সকলের যেন একটাই চাওয়া__বাগদাদের আমিরুল উমারা পদ। ওদিকে শক্ররা দিন দিন একটু একটু করে কেড়ে নিচ্ছে খিলাফতভূমি; ধীরে ধীরে সংকীর্ণ হয়ে আসছে খিলাফতের ক্ষেত্র ও পরিধি। আব্বাসি খিলাফত হারিয়ে ফেলছে তার অবশিষ্ট প্রভাব-প্রতিপত্তিটুকুও। রাষি বিল্লাহর শীসনামলেই মিশরে মুহাম্মাদ বিন তুগজ ইখশিদির নেতৃত্বে ইখশিদিয়া রাষ্ট্রের আবির্ভাব ঘটে । মুহাম্মাদ বিন তুগজ ছিলেন তুলুন বংশের মামলুক বা যুক্ত ক্রীতদাস। ৩২৪ হিজরি হতে ৩৫৮ হিজরি (৯৩৫-৯৬৯ খষ্টাব্দ) পর্যন্ত মিশর ইখশিদিয়া রাষ্ট্রের অধীনে ছিল। পরবতীঁকালে উবায়দিরা এই ইখশিদি রাজপরিবারের কাছ থেকেই মিশরের কর্তৃত্ব দখল করে। সমাপ্তি ঘটে । রাষিই শেষ খলিফা, যার জন্য কবিতা রচনা করা হয়। তিনিই শেষ খলিফা, যিনি এককভাবে রাষ্ট্র পরিচালনা করতেন । তিনিই শেষ খলিফা, যিনি নিজে জুমার খুতবা প্রদান করতেন। তিনিই শেষ খলিফা, যিনি সহচরদের নিয়ে দরবারে বসতেন এবং মজলিসে আলিমদের আহ্বান করতেন। পূর্ববর্তী খলিফাদের রীতি অনুযায়ী তারও পদমর্যাদা, দান-অনুদান, সেবক-হাজিব ইত্যাদি ছিল৷ তার শাসনামলেই বাগদাদে “আমিরুল উমারা' পদের সুচনা হয় এবং রাষ্ট্রের যাবতীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আমিরুল উমারা পদধারী ব্যক্তির হাতে চলে যায়। খলিফা ছিলেন আমিরুল উমারার হাতের পুতুল, তার নির্দেশেই তিনি আদেশ জারি করতেন। খলিফা পদের নামমাত্র যে কর্তৃতটুকু ছিল, রাধি বিল্লাহর আমলে তা-ও শেষ হয়ে যায়। খলিফা রাষি বিল্লাহ ৩২৯ হিজরি সনে বত্রিশ বছর বয়সে ইন্তেকাল করেন।
— পৃষ্ঠা ২৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।