২০ নং আব্বাসি খলিফা রাষি বিল্লাহ আবুল আব্বাস আহমাদ বিন মুকতাদির বিন মুতাযিদ বিন মুওয়াফফাক বিল্লাহ [জুমাদাল উলা ৩২২ হিজরি-_রবিউল আউয়াল ৩২৯ হিজরি] [এপ্রিল ৯৩৪ খিষ্টাব্দ_ ডিসেম্বর ৯৪০ খিষ্টাব্দ] খলিফা রাধি বিল্লাহর জন্ম ২৯৭ হিজরি সনে বাগদাদে । দায়িতৃঘহণের সময় তার বয়স ছিল পঁচিশ বছর । কাহির বিল্লাহকে অপসারণ করার পর আব্বাসি রাষ্ট্রের নেতৃছানীয় ব্যক্তিবর্গ মিলে কাহির বিল্লাহর ভ্রাতুষ্পুত্র রাযি বিল্লাহকে খলিফা মনোনীত করে । পূর্বের নিয়ম মেনেই তার শাসনামলের প্রথমদিকে রাষ্ট্রের মূল ক্ষমতা তাদের হাতেই থাকে, যারা তার চাচাকে অপসারণ করে তাকে খলিফা হতে সহায়তা করেছিল। উজির ইবনে মাকাল্লা ও হাজিব মুহাম্মাদ বিন ইয়াকুতই ক্ষমতার মূল চাবিকাঠি নিয়ন্ত্রণ করতে থাকে । কিন্তু কিছুদিন না যেতেই দ্রুত পরিস্থিতির অবনতি ঘটে । খলিফা ইবনে ইয়াকুতের ওপর রুষ্ট হলে তাকে বন্দি করা হয় এবং বন্দি অবস্থায়ই সে মৃত্যুবরণ করে। কিছুদিন পর খলিফা ইবনে মাকাল্লাকেও বন্দি করেন। . এরপর পরিস্থিতি বিক্ু্ধ হয়ে উঠলে খলিফা রাষি বিল্লাহ বাধ্য হয়ে ওয়াসিত ও বসরার গভর্নর মুহাম্মাদ বিন রায়িককে বার্তা পাঠিয়ে তাকে বাগদাদের গভর্নর পদ গ্রহণের অনুরোধ করেন । খলিফা তাকে 'আমিরুল উমারা' উপাধি প্রদান করে সরকারি সকল দপ্তরের নিয়ন্ত্রণ তার হাতে তুলে দেন। এ সময় থেকেই দপ্তর-কেন্দ্রিক উজিরের প্রথা বাতিল হয়ে যায়। প্রধান উজিরের পদ নামমাত্র থেকে যায় আর প্রকৃত ক্ষমতা চলে যায় আমিরুল উমারা ইবনে রায়িকের হাতে । এরপর থেকে ইবনে রায়িক ও তার সচিবই রাষ্ট্রের যাবতীয় বিষয় নিয়ন্ত্রণ করতে থাকে । বাইতুল মাল ও রাষ্ট্রীয় কোষাগার বিলুপ্ত হয়ে যায়। রাষ্ট্রের সকল আয় আমিরুল উমারার কোষাগারে জমা হতে থাকে । আমিরুল
— পৃষ্ঠা ২৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।