২৮২ & ইসলামি ইতিহাস একটাই-_ চাহিদামতো নিয়মিত প্রচুর অর্থ প্রদান। যখনই অর্থপ্রদানে কাউকে দায়িত্ব প্রদান করা হতো । এরপর কালবিলম্ব না করে অপসারিত উজিরকে বন্দি করা হতো এবং তার সম্পদ বাজেয়াপ্ত করা হতো । ৩০১ হিজরি সনে (৯১৩ খিষ্টাব্দে) কারামাতিয়া নেতা আবু সাইদ জান্নাবি নিহত হয় এবং তার পুত্র সাইদ তার স্ুলাভিষিক্ত হয়। কিন্তু পরে সাইদের সম্প্রদায়ের নেতৃত্ব গ্রহণ করে। আবু তাহিরের আমলে কারামাতিয়াদের অনাচার বহুগুণে বৃদ্ধি পায়। তারা বিভিন্ন অঞ্চল অধিকার করে খিলাফতের রাজধানী বাগদাদের দিকে অগ্রসর হতে থাকে এবং কুফায় পৌঁছে যায়। পথে তারা খলিফা কর্তৃক প্রেরিত বিভিন্ন বাহিনীকে একের পর এক পরাজিত করতে থাকে । কারামাতিয়া বাহিনীর বাগদাদপানে আগমনের সংবাদ পেয়ে পুরো বাগদাদজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। সাধারণ জনগণ ও বিশিষ্টজন সকলে যাওয়ার মনস্থ করে। অথচ কারামাতিয়া বাহিনীর সৈন্যসংখ্যা ছিল বড়জোড় দু-হাজার সাতশ এর কাছাকাছি। খলিফা মুকতাদির তাদের সৈন্যসংখ্যার কথা শুনে সন্তব্য করেন, “আল্লাহ অভিশপ্ত করুন আশি অক্ষমতা স্বীকার করে নিয়েছে ৩১২ হিজরি সনে (৯২৪ খ্রিষ্টাব্দে) কারামাতিয়া নেতা আবু তাহির তার সঙ্গীদের নিয়ে বাইতুল্লাহ হতে প্রত্যাবর্তনরত হাজিদের কাফেলার ওপর হামলা চালায়। হাজিগণ নিজেদের জানমালের নিরাপত্তা রক্ষার্থে তাদেরকে বাধা দিলে কারামাতিয়া বাহিনী প্রচুর সংখ্যক হাজিকে হত্যা করে এবং নারী ও শিশুদের বন্দি করে। সংবাদ পেয়ে খলিফা বাহিনী প্রেরণ করেন। খলিফা এই বাহিনীর জন্য এক লক্ষ দিনার ব্যয় করেন। খলিফার বাহিনী প্রেরণের সংবাদ পেয়ে আবু তাহির ভীত হয়ে পড়ে এবং বন্দি হাজিদের ছেড়ে দেয়। ফলে পরিস্থিতি আপাতত শান্ত হয়।
— পৃষ্ঠা ২৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।