১৮ নং আব্বাসি খলিফা আল-মুকতাদির বিল্লাহ আবুল ফজল জাফর বিন মুতাষিদ বিন মুওয়াফফাক বিল্লাহ বিন মুতাওয়াককিল [জিলকদ ২৯৫ হিজরি___শাওয়াল ৩২০ হিজরি] [আগস্ট ৯০৮ খিষ্টাব্দ-_নভেম্বর ৯৩২ খিষ্টাব্দ] খলিফা মুকতাদিরের জন্ম ২৮২ হিজরি সনে। বড় ভাই মুকতাফি বিল্লাহর ঘোষণা অনুসারে ভাইয়ের মৃত্যুর পর মাত্র তেরো বছর বয়সে তিনি খিলাফতের দায়িত্ব হণ করেন। বয়সের অপরিপকৃতার কারণে তার শাসনামল জনগণের জন্য কল্যাণকর বিবেচিত হয়নি। প্রবীণ সেনাপতিদের পক্ষ থেকে তাকে অপসারণ করে আবদুল্লাহ বিন মুতাষকে ক্ষমতায় বসানোর প্রচেষ্টা চালানো হয়; কিন্তু তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়। নারী-শাসন পুরোপুরিই শেষ হয়ে গিয়েছিল। বয়সে অপরিপৰ্ খলিফার রাজনীতি ও যুদ্ধনীতি সম্পর্কে কোনো ধারণাই ছিল না। খলিফার মা ও জনৈকা গৃহ- পরিচারিকাই সবকিছু নিয়ন্ত্রণ করত। কেউ উজির পদ বা অন্য কোনো দায়িত্ব পেতে চাইলে তাদের দুজনকে ঘুষ দিয়েই তা বাগিয়ে নিতে পারত । মুকতাদির নিজে ব্যস্ত থাকতেন খেল-তামাশা, অর্থহীন বিনোদন ও অপব্যয়ে। রাষ্ত্রীয় বিষয়ে তার কোনো নিয়ন্ত্রণই ছিল না। মুকতাদিরের আমলে একে একে বারোবার উজির পদে পরিবর্তন হয়। কেউ কেউ বিভিন্ন মেয়াদে দু-তিনবারও দায়িত্ব পালন করে। উজির-পদ প্রাপ্তির একমাত্র যোগ্যতা ছিল চাহিদামতো ঘুষ প্রদান। খলিফার নারী আত্মীয়, সেবক ও ভূত্যরা উজির নির্ধারণের বিষয়ে হস্তক্ষেপ করত। কোনো যোগ্য ও সৎ ব্যক্তি উজির নির্বাচিত হলেও বেশিদিন দায়িতে থাকতে পারত না। কারণ, দায়িত্বের দায়িত্ব নির্ভর করত খলিফার মা, পরিচারিকা ও গৃহসেবকদের সন্তুষ্টির ওপর। আর তাদের সন্তুষ্টি অর্জনের পথ ছিল
— পৃষ্ঠা ২৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।