Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

১৭ নং আব্বাসি খলিফা মুকতাফি বিল্লাহ আবু মুহাম্মাদ আলি বিন মুতাযিদ বিন মুওয়াফফাক বিল্লাহ বিন মুতাওয়াককিল রবিউস সানি ২৮৯ হিজরি__জিলকদ ২৯৫ হিজরি] [এপ্রিল ৯০২ খিষ্টাব্₹__আগস্ট ৯০৮ খিষ্টাব্দ] খলিফা মুকতাফি বিল্লাহর জন্ম ২৬৪ হিজরি সনে। পঁচিশ নেতৃস্থানীয় ব্যক্তিদের মধ্যে সংঘাত ও দ্বন্দের ঘটনা বৃদ্ধি পাওয়ায় নতুন করে আব্বাসি সাম্বাজ্যের পরিস্থিতির অবনতি ঘটে । ২৯১ হিজরি সনের মুহাররম মাসে (৯০৩ খিষ্টাব্দের নভেম্বর মাসে) মুকতাফি বিল্লাহ কারামাতিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং শামের আশেপাশের অঞ্চল কারামাতিয়া প্রভাবমুক্ত করতে সক্ষম হন। অবশ্য এর মাধ্যমে কারামাতিয়া মতাদর্শের চূড়ান্ত বিলোপ ঘটেনি । ও কারামাতিয়া সম্প্রদায়ের অধিকাংশ প্রচারক নিহত হওয়ার পর ইরাকে তাদের প্রভাব দুর্বল হয়ে পড়ে । কিন্তু কারামাতিয়াদের সবচেয়ে ধূর্ত ও সফল প্রচারক জান্নাবি তখনও জীবিত ছিল এবং বাহরাইনে নির্বাসিত ছিল। মুকতাফি বিল্লাহর খিলাফত আমলে তার প্রচারণা ও কর্মপ্রচেষ্টা তেমন দৃশ্যমান রূপ ধারণ করেনি। তবে পরবর্তা খলিফা মুকতাদিরের আমলে জান্নাবি আব্বাসি খিলাফতের মূর্তিমান আতঙ্ক হিসেবে আবির্ভূত হয়। মুকতাফি বিল্লাহর শাসনামলেই ২৯২ হিজরি সনে (৯০৫ খষ্টাব্দে) আব্বাসিদের হাতে মিশরে তুলুনিয়া রাষ্ট্রের পতন ঘটে । প্রায় কাছাকাছি সময়ে অর্থাৎ ২৯৬ হিজরি সনে (৯০৯ খিষ্টাব্দে) উবায়দি রাষ্ট্রের

— পৃষ্ঠা ২৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।