২৭৮ & ইসলামি ইতিহাস বিরত থাকতেন। এ কারণে এঁতিহাসিকদের কেউ কেউ তাকে 'কৃপণ' আখ্যায়িত করেছেন। অভিযানের ধারা বৃদ্ধি পায়। এসব অভিযান কখনো পরিচালিত হতো শাম সীমান্তের বিশেষ করে তারসুস অঞ্চল দিয়ে, যার অধিকাংশ এলাকা ছিল দিয়ে। এ ছাড়াও একই সময় ট্রান্সঅক্সিয়ানা-পরবর্তী তুর্কি অঞ্চলেও ইসলামি অভিযান পরিচালিত হচ্ছিল। ইসমাইল বিন আহমাদ বিন আসাদ সামানির নেতৃত্বে ২৮০ হিজরি সনে সামানিরা তুর্কি অঞ্চলে অভিযান পরিচালনা করে এবং তুর্কি শাসক ও তার স্ত্রীকে বন্দি করে। ২৮৩ হিজরি সনে রোমান ও মুসলমানদের মধ্যে বন্দি-বিনিময়ের ঘটনা ঘটে । এ সময় মুক্তি পাওয়া মুসলিম বন্দির সংখ্যা ছিল দু-হাজার পাচশ চারজন । মুতাধিদ বিল্লাহ ২৮৯ হিজরি সনের ২২ রবিউস সানি (৯০২ খিষ্টাব্দের ৫ এপ্রিল) সোমবার সাতচল্লিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্বেই তিনি পরবর্তী খলিফা হিসেবে নিজ পুত্র মুকতাফিকে মনোনীত করে যান।
— পৃষ্ঠা ২৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।