Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

২৭৬ ৬ ইসলামি ইতিহাস হাতে সামানিয়া রাষ্ট্রের পতন ঘটে। সামানিয়া রাষ্ট্র সম্পর্কেও সামনে বিস্তারিত আলোচনা করা হবে। মুতামিদের শাসনামলে বাহরাইন, ইরাক ও শাম__এই তিন অঞ্চলে কারামাতিয়া সম্প্রদায়ের আত্মপ্রকাশ ঘটে । এ ছাড়াও সে সময় ইয়ামেন ও আফ্রিকা অঞ্চলে উবায়দি সাম্রাজ্যের আহ্বায়কগণ তাদের চিন্তাধারা প্রসারে ব্যস্ত ছিল। অর্থাৎ একই সঙ্গে ইসলামি বিশ্বের প্রতিটি অংশে ইসমাইলি মতাদশীরা এমন প্রবল শক্তিরূপে আত্মপ্রকাশ করার প্রেক্ষাপট তৈরি করছিল, যার অনিষ্টতা রোধ করার মতো শক্তি তৎকালীন আব্বাসি খিলাফতের ছিল না। আর কিছুদিন পর বাস্তবেও তা-ই ঘটেছিল। ২৭৯ হিজরি সনের ৯ রজব (৮৯২ খ্রিষ্টাব্দের ৫ অকৌোবর) আব্বাসি খলিফা মুতামিদ পঞ্চাশ বছর বয়সে ইন্তেকাল করেন।

— পৃষ্ঠা ২৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।