আব্বাসি খিলাফত ৬ ২৭৫ সেনাপতি । রায়হানের প্রচেষ্টায় বহু সংখ্যক হাবশি ক্রীতদাস বিদ্বোহী দলে যোগ দেয়। আলি তাদেরকে বক্তৃতার মাধ্যমে উদ্ুদ্ধ করে, তাদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি প্রদান করে এবং অঙ্গীকার করে যে, সে তাদের সঙ্গে কখনো প্রতারণা করবে না। ফলে অন্যান্য হাবশি ক্রীতদাসরাও দলে দলে তার পক্ষে সমবেত হতে থাকে৷ নতুন এই ফিতনা দমন করার জন্য খলিফা মুতাধিদ একের পর এক কয়েকটি বাহিনী প্রেরণ করেন। কিন্তু প্রতিটি বাহিনী বিদ্বোহীদের কাছে পরাজিত হয়৷ একের পর এক বিজয়ে আলি উন্মাদ হয়ে ওঠে এবং তার অনুসারীদের নিয়ে লুটতরাজ ও অগ্নিসংযোগের মাধ্যমে ব্যাপক অরাজকতা চালাতে থাকে । দিনে দিনে সে আব্বাসি সাম্বাজ্যের জন্য মূর্তিমান আতঙ্ক হয়ে ওঠে। পরিস্থিতি বিবেচনায় আবু আহমাদ আল-মুওয়াফফাক তাকে দমনের জন্য বিশাল সেন্যসমাবেশ ঘটান এবং নিজেই বাহিনীর সেনাপতির দায়িত্ গ্রহণ করেন। প্রধান সহকারী হিসেবে তিনি সঙ্গে নেন তার পুত্র আবুল আব্বাসকে ৷ বিদ্রোহী আলিকে দমন করার জন্য জনগণ দলে দলে স্বেচ্ছাসেবক হিসেবে বাহিনীতে যোগদান করে । থাকে । আলিকে দমন করতে আবু আহমাদ আল্লাহর সাহায্য প্রার্থনা করেন এবং যথেষ্ট ত্যাগ স্বীকার করেন। এমনকি তিনি এক যুদ্ধে তিরবিদ্ধও হন এবং কয়েকদিন অসুস্থ থাকেন। সেনাপতি আহত হয়ে পড়ায় সৈন্যরাও বিক্ষিপ্ত হয়ে পড়ে । কিন্তু আবু আহমাদ সকলকে উদ্বুদ্ধ করতে থাকেন। একপর্যায়ে তিনি সুস্থ হন এবং আল্লাহ তাআলা তাকে বিজয় দান করেন। দুষ্ট বিদ্রোহীর কর্তিত মন্তক তার সামনে আনা হলে তিনি আল্লাহর শোকর আদায় করতে সিজদাবনত হয়ে পড়েন। ইসলামি বিশ্বের প্রাচ্য ও প্রতীচ্যের মুসলমানগণ এই বিজয়ে আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে। ২৭০ হিজরি সনের সফর মাসে (৮৮৩ খষ্টান্দের আগস্ট মাসে) এই ফিতনার পতন ঘটে । অর্থাৎ একটানা চৌদ্দ বছর সে আব্বাসি রাজপরিবারকে নিম রেখেছিল। মুতামিদের আমলে ২৬১ হিজরি সনে (৮৭৪ খিষ্টাব্দে) ট্রা্সঅক্সিয়ানা অঞ্চলে সামানিয়া রাষ্ট্রেরে আবির্ভাব ঘটে। ৩৮৯ হিজরি সন (৯৯৯ খিষ্টাব্দ) পর্যন্ত একটানা প্রায় একশ সত্তর বছর সামানিয়া রাষ্ট্র টিকে ছিল। একদিকে গজনবি (সুবুক্তগিন) পরিবার, অপরদিকে খাকানি তুর্কিদের উ্ । - ৬-৩
— পৃষ্ঠা ২৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।