Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

২৭৪ & ইসলামি ইতিহাস ছিলেন। অধিকন্ত তিনি সাহিত্য; ফিকহ ও রাজনীতি সম্পর্কে প্রজ্ঞাপূর্ণ জ্ঞানের অধিকারী ছিলেন। তার বিভিন্ন কীর্তি ও কল্যাণকর্মে মুগ্ধ হয়ে খলিফা তাকে 'মুওয়াফফাক বিল্লাহ' উপাধি প্রদান করেন। পরবর্তী সময়ে বিদ্রবোহীর বাহিনীকে পরাজিত করেন, তখন জনগণ তাকে 'আন-নাসির লি দ্বীনিল্লাহ' উপাধি দান করে৷ আলাবি দাবিদার জনৈক হাবশির বিদ্রোহ ২৫৫ হিজরি সনের রমজান মাসে (৮৬৯ খিষ্টান্দের আগস্ট মাসে) আলিবংশের দাবিদার বংশপরিচয়হীন এক ব্যক্তির আবির্ভাব ঘটে । সে নিজেকে আলি বিন মুহাম্মাদ বিন আহমাদ বিন আলি বিন ঈসা বিন যায়দ বিন আলি বিন হুসাইন বিন আলি বিন আবু তালিব বলে পরিচয় দেয় এবং সবাইকে তার হাতে বায়আত গ্রহণের আহ্বান জানায় । প্রথম তার ফিতনার আত্মপ্রকাশ ঘটে বাহরাইনে । এরপর সে বাদিয়ায় চলে যায়। তারপর ২৫৪ হিজরিতে পৌছে যায় বসরায়। এরপর এই আলাবি দাবিদার তার অনুসারীদের নিয়ে বাগদাদে পৌঁছায় । সেখানে সে এক বছর অবস্থান করে মানুষকে গোপনে তার প্রতি উদ্ুদ্ধ করতে থাকে । আগমন করার পর সে সেখানে সার ও অন্যান্য পণ্য বহনে নিয়োজিত ক্রীতদাসদের সাহায্য প্রার্থনা করে। ক্রীতদাসরা সংখ্যায় ছিল অনেক । স্বাভাবিকভাবেই তারা শ্রমমুক্ত স্বাধীন জীবনের স্বপ্ন দেখত। আলাবি দাবিদার বিদ্রোহী লোকটি তাদেরকে স্বাধীন জীবনের প্রতিশ্র্তি দানের দেয়। স্বাধীন জীবনের স্বপ্নই যাদের কাছে অনেক বড় কিছু, তাদের যখন আরও স্বপ্ন দেখানো হয় যে, কয়েকদিন পর তাদের বর্তমান মালিকরা তা বলাই বাহুল্য । আলি বিন মুহাম্মাদ দাবিদার হাবশি বিদ্রোহী এরপর রায়হান বিন সালিহ নামক জনৈক ক্রীতদাসকে অন্যদের প্ররোচিত করার দায়িত্ব দেয়। সে তাকে প্রতিশ্রুতি দেয় যে, ভবিষ্যতে সে-ই হবে আলাবি বাহিনীর প্রধান

— পৃষ্ঠা ২৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।