Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

১৫ নং আব্বাসি খলিফা আল-মুতামিদ আলাম্নাহ আবুল আব্বাস আহমাদ বিন মুতাওয়াককিল বিন মুতাসিম বিন হারুনুর রশিদ [রজব ২৫৬ হিজরি- রজব ২৭৯ হিজরি] [জুন ৮৭০ খিষ্টাব্দ_অক্টোবর ৮৯২ খিষ্টান্দ] মুহতাদির পতনের পর খিলাফত-দায়িত্ব আবারও মুতাওয়াককিল পরিবারে ফিরে আসে । এবার খলিফা নির্বাচিত হন মুহতাদির চাচাতো ভাই এবং মুহতাদির পূর্ববর্তী খলিফা মুতায বিল্লাহর আপন ভাই মুতামিদ। মুতামিদের জন্ম ২২৯ হিজরি সনে। দায়িত্ব গ্রহণের সময় তার বয়স ছিল সাতাশ বছর । নেতৃস্থানীয় তুর্কি সেনাপতিগণ এ সময় নিজেদের মধ্যে চরম সংঘাতে জড়িয়ে পড়েছিল। তাই তারা খলিফার কাছে দাবি জানায়_তিনি যেন তুর্কি সেনাপতিদের পরিবর্তে তার কোনো ভাইকে সেনাপতির দায়িত্ব প্রদান করেন। খলিফা মুতামিদ তার ভাই আবু আহমাদ তালহা (মুওয়াফফাক বিল্লাহ) বিন মুতাওয়াককিলকে সেনাবাহিনী ও গর্ভনরদের পরিচালনার দায়িত্ব প্রদান করেন। আব্বাসি রাষ্ট্রের প্রকৃত ক্ষমতা এবার চলে যায় খলিফার পরিবর্তে আবু আহমাদের হাতে । সেনাপতি ও তুর্কি সৈন্যরা তার নির্দেশেই পরিচালিত হতো। এর ফলে সার্বিক পরিস্থিতি মোটের ওপর ভালো হলেও স্বয়ং খলিফা মুতামিদের ক্ষমতা ও প্রতিপত্তি কার্যত নিঃশেষ হয়ে যায়। এমনকি একবার তার মাত্র তিনশ দিনার প্রয়োজন হলেও তিনি তা চেয়ে পাননি । ইতিপূর্বে অষ্টম আব্বাসি খলিফা মুতাসিম আব্বাসি খিলাফতের রাজধানী খিলাফাহ ও রাজধানী নির্ধারণ করেন । খলিফার ভাই আবু আহমাদ ছিলেন প্রখর মেধা ও প্রশাসনিক দক্ষতাসম্পম একজন ব্যক্তি। তিনি কাজিদের সঙ্গে নিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় তৎপর ৩ ৯৯৯ ২৬৬০ ০৬ চি

— পৃষ্ঠা ২৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।