২৭২ ৬ ইসলামি ইতিহাস তাদের প্রয়োজন পূরণের দাবিতে খলিফার দরবার-দ্বারে অবস্থান গ্রহণ করতে থাকে । এটি ছিল সেনাপতিদের প্রতি সেনাসদস্যদের অবিন্যন্ত ও বিশৃঙ্খল এক বিদ্বোহ। যদি কোনো শক্তিশালী খলিফা এ সময় বিদ্যমান থাকতেন এবং এই বিদ্রোহের সদ্যবহার করতেন, তাহলে নিশ্চিত করেই আব্বাসি রাজপরিবার তুর্কিদের প্রভাব থেকে নিষ্কৃতি পেতে পারত। কিন্তু মুহতাদি বিল্লাহ তা করেননি । তিনি মনে-প্রাণে সৈন্যদের পক্ষে থাকলেও বাহ্যিক আচরণে ছিলেন সেনাপতিদের পক্ষে। সম্ভবত তিনি কৌশলে তুর্কি সেনাপতিদের প্রভাব থেকে নিষ্কৃতি পেতে চাচ্ছিলেন। কিন্তু তুর্কিরা তার মনোবাসনা উপলব্ধি করে ফেলে । একে কেন্দ্র করে আবারও আব্বাসি রাষ্ট্রের অভ্যন্তরে যুদ্ধের ঘটনা ঘটে । যুদ্ধের এক পক্ষে ছিল তুর্কিদের বিরুদ্ধে প্রতিশোধকামী সাধারণ জনগণ ও তুর্কি ব্যতীত অন্যান্য মামলুকগণ, অপর পক্ষে ছিল তুর্কি সৈন্যগণ। খলিফা মুহতাদি বিল্লাহ নিজে গলায় কুরআন ঝুলিয়ে বের হয়ে আসেন এবং তাকে সহায়তা করার জন্য সকলকে আহ্বান জানান। কিন্তু শেষ পর্যন্ত তুর্কিরাই জয়লাভ করে । ২৫৬ হিজরি সনের ১৪ রজব (৮৭০ খ্রিষ্টাব্দের ১৭ জুন) তুর্কিরা মুহতাদিকে বন্দি করে এবং তাকে তার গৃহে আটকে রাখে । তিনি স্বেচ্ছায় পদত্যাগে অস্বীকৃতি জানালে তুর্কিরা তাকে জোরপূর্বক খিলাফতের দায়িত্ব হতে অপসারণ করে । ২৫৬ হিজরি সনের ১৮ রজব (৮৭০ খিষ্টাব্দের ২১ জুন) মুহতাদি বিল্লাহ ইন্তেকাল করেন। এ সময় তার বয়স ছিল সীইত্রিশ বছর।
— পৃষ্ঠা ২৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।