আব্বাসি খিলাফত & ২৭১ তিনি সেখানে বসে জনসাধারণ ও বিশিষ্টজন সকলের অভিযোগ শুনতেন। তিনি সৎকাজের আদেশ করতেন, অসৎ কাজে বাধা প্রদান করতেন । তিনি মদপান ও গানবাদ্যও নিষিদ্ধ করেন। মুহতাদি বিল্লাহর ধার্মিকতা ও সংযমশীলতা দেখে সৈন্যগণ সান্তনা লাভ করত। কিন্তু তুর্কিদের অস্থিতিশীল। ছিলেন। একে কেন্দ্র করে তুর্কিরা এবার তাকে অপসারণের মনস্থ করে । এ সংবাদ যখন জনসাধারণের মাঝে ছড়িয়ে পড়ে, তখন তারা কিছু কাগজের টুকরা মসজিদে ও রাস্তাঘাটে ছড়িয়ে দেয় । কাগজগুলোতে লেখা ছিল__ বিসমিল্লাহির রাহমানির রাহিম। হে মুসলিম সম্প্রদায়, উমর ইবনুল খাত্তাবের সঙ্গে তুল্য দোয়া করো। আল্লাহ যেন তাকে শক্রর বিরুদ্ধে বিজয়ী করেন এবং জালিমদের মোকাবিলায় তার জন্য যথেষ্ট হয়ে যান। মামলুকরা তাকে স্বেচ্ছায় অব্যাহতি গ্রহণের জন্য চাপ প্রয়োগ করছে এবং কয়েকদিন যাবৎ বিভিন্ন শাস্তি দিচ্ছে । অমুক অমুক এর পেছনে কলকাঠি নাড়ছে । যারা নিয়ত ও কর্মে নিষ্ঠার পরিচয় দেবে ও দোয়া করবে, আল্লাহ তাদের প্রতি রহম করুন এবং নবীজির প্রতি শান্তি বর্ধিত করুন। জনগণের এই কর্মতৎপরতার সংবাদ পেয়ে তুর্কিরা গণবিদ্রোহের আশঙ্কা করে। তারা এবার খলিফার কাছে বার্তা পাঠায় যে, আমরা আপনার জন্য নিজেদের জান-প্রাণ বিলিয়ে দিতে প্রপ্তত আছি। পাশাপাশি তারা খলিফাকে নিজেদের আর্থিক দুরবস্থা ও ভাতাপ্রাপ্তিতে বিলম্বের বিষয়ে অবহিত করে এবং বড় বড় তুর্কি সেনাপতিরা যে বিভিন্ন জায়গির কুক্ষিগত রেখে সাধারণ সৈন্যদের বঞ্চিত করছে, সে বিষয়ে অভিযোগ জানায়। মুহতাদি তাদেরকে সদাচরণের প্রতিশ্রুতি দেন। কিন্তু বাস্তবতা হলো-_ খলিফার কাছে তখন তুর্কি সৈন্যদের প্রয়োজন পূরণের মতো যথেষ্ট সম্পদ ছিল না। তুর্কি সৈন্যরা বারবার নিজেদের দাবি জানাতে থাকে এবং শু টড 4. ৮ *- ৮৮-৩ স:০৮এ ০ত ৬৮০ ০০ ৬৩ চি ৬৩০0 শপ শি ৮৬৮
— পৃষ্ঠা ২৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।