উমাইয়া খিলাফত & ২৭ হজরত মুয়াবিয়া রাযি. খিলাফতের দায়িত্ব গ্রহণের পর ধীরে ধীরে পরিস্থিতি অনুকূল হতে থাকে এবং সমকালীন মুসলিম বিশ্বে নতুন করে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়। তার বিরোধীরাও তার হাতে বায়আত গ্রহণ করে এবং তার খিলাফতের ওপর এঁকমত্য প্রতিষ্ঠিত হয় । এ কথা অনস্বীকার্য যে, সে সময় হজরত মুয়াবিয়া রাযি.-এর চেয়ে শ্রেষ্ঠ ও ইসলাম গ্রহণে অগ্রবর্তী অনেক সাহাবি বিদ্যমান ছিলেন। যেমন, সাদ বিন আবু ওয়াককাস রাযি., আবদুল্লাহ বিন উমর রাযি. | বিষয়টি মুয়াবিয়া রাধি. নিজেও অস্বীকার করতেন না। কিন্তু এ ক্ষেত্রে তার একটি স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি ছিল। জনসাধারণের সামনে প্রদত্ত এক ভাষণে তিনি বিষয়টি সুস্পষ্ট করেছেন৷ তিনি বলেছেন, “হে লোকসকল, আমি তোমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ নই। নিঃসন্দেহে অনেকেই আমার চেয়ে শ্রেষ্ঠ । যেমন, আবদুল্লাহ বিন উমর, আবদুল্লাহ বিন আমর প্রমুখ । কিন্তু সম্ভবত নেতৃত্বদানে আমি তোমাদের মাঝে সবচেয়ে কল্যাণকর বিবেচিত হব এবং তোমাদের শত্রুদের চোখে আমি সবচেয়ে অনিষ্টকর বিবেচিত হব । উম্মাহর বিদগ্ধ ও গবেষক আলিমগণ এ বিষয়ে একমত যে, শ্রেষ্ঠতম ব্যক্তি বিদ্যমান থাকা অবস্থায়ও তার তুলনায় নিশ্নতম ব্যক্তির ইমামত ও নেতৃত্ব বৈধ এবং তার নামে বায়আত গ্রহণ করা শুদ্ধ। তারা এ বিষয়েও একমত যে, শ্রেষ্ঠতম ব্যক্তির উপস্থিতি নিম্নতম ব্যক্তির নেতৃত্বের জন্য অন্তরায় নয়, যদি উক্ত ব্যক্তির মাঝে নেতৃত্বের যাবতীয় শর্ত বিদ্যমান থাকে । অধিকন্তু গুণ-কীর্তির আধিক্য ইমাম ও খলিফা নির্বাচনের ক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হতে পারে; কিন্তু কিছুতেই তা নেতৃত্বলাভের মৌলিক শর্তের অন্তর্ভুক্ত নয় । আর এটি স্বতগ্সিদ্ধ বিষয় যে, হজরত মুয়াবিয়া রাযি. ছিলেন সুমহান এক সাহাবি, যার ব্যক্তিত্বে নানাবিধ বৈশিষ্ট্য-গুণের সমাবেশ ঘটেছিল । যেমন : দ্বিতীয় খলিফা হজরত উমর রাযি. তার খিলাফত-আমলে ইসলামি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন অঞ্চলে গভর্নরের দায়িত্ব পালনের জন্য সমকালীন মুসলিম জামাতের শ্রেষ্ঠতম ব্যক্তিদের নির্বাচন করেছিলেন। এ ক্ষেত্রে তিনি হজরত মুয়াবিয়া রাষি..কে তার বিভিন্ন গুণ ও বৈশিষ্ট্যের কারণে বিশেষভাবে নির্বাচন করেছিলেন । কারণ, মুয়াবিয়া রাযি.-এর উন্নত চরিত্র, ইসলামি রাষ্ট্রের সীমান্ত প্রহরা ও সীমানা-
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।