Dr. Rageb Sarjani Book Collections in Bangla — ইসলামের ইতিহাস ২য় খন্ড সংক্ষিপ্ত বিশ্বকোষ [boimate com]
/ ৩৮৫
📝 লেখা 📖 পিডিএফ

আব্বাসি খিলাফত ৬ ২৬৯ থাকে। নিরুপায় হয়ে তিনি খিলাফতের দায়িত্ব হতে ইস্তফা প্রদান করেন এবং মুহতাদি বিশ্লাহকে পরবর্তী খলিফা ঘোষণা করেন। এরপর তুর্কিরা মুতাযকে কিছু দুষ্ট লোকের হাতে তুলে দেয়। তারা খলিফার ওপর বিভিন্নভাবে নির্যাতন চালায়। একটানা তিন দিন তাকে পানাহার হতে বঞ্চিত রাখা হয়। পিপাসায় কাতর হয়ে পানি চাইলেও তাকে সামান্য পানি প্রদান করা হয়নি। এরপর তারা তাকে চুনে পূর্ণ একটি গর্তে নিক্ষেপ করে । ফলে তিনি সেখানেই মৃত্যুবরণ করেন। তার লাশ বের করার পর দেখা যায়__শরীরে কোনো ক্ষতচিহ্ণ নেই। এরপর তুর্কিরা কয়েকজন আমিরকে ডেকে সাক্ষী রাখে যে, সাবেক খলিফা কোনোপ্রকার আঘাত ব্যতিরেকে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন! খলিফা মুতায বিল্লাহ ২৫৫ হিজরি সনের রজব মাসে তেইশ বছর বয়সে ইন্তেকাল করেন। মুতাষ বিল্লাহর খিলাফত আমলেই ২৫৪ হিজরি সনে (৮৬৮ খিষ্টাব্দে) মিশরে তুলুনিয়া রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। ২৯২ হিজরি সন (৯০৫ খিষ্টাব্দ) পর্যন্ত ব্যাপ্ত এই রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ছিলেন আহমাদ বিন তুলুন। তিনি তুর্কি মামলুক ছিলেন । তুলুনিয়া রাষ্ট্র সম্পর্কে বিস্তারিত আলোচনা সামনে করা হবে।

— পৃষ্ঠা ২৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।