১৩ নং আব্বাসি খলিফা আল-মুতায বিল্লাহ আবু আবদুল্লাহ মুহাম্মাদ বিন মুতাওয়াককিল বিন মুতাসিম বিন হারুনুর রশিদ [মুহাররম ২৫২ হিজরি__ রজব ২৫৫ হিজরি] [জানুয়ারি ৮৬৬ খিষ্টাব্দ__জুলাই ৮৬৯ খিষ্টাব্দ] খলিফা মুতাষের জন্ম ২৩২ হিজরি সনে । বিশ বছর বয়সে তিনি খলিফা পদে অধিষ্ঠিত হন। মুতাষের শাসনামলে আব্বাসি সাম্বাজ্যের পরিস্থিতি আরও দুর্বল হয়ে পড়ে । সেনাবাহিনীর মধ্যে দ্বন্ধ ও সংঘাতও প্রকট রূপ ধারণ করে। ফলে মাত্র সাড়ে তিন বছরের মাথায় অপসারণের মধ্য দিয়ে মুতাষের খিলাফতকালের সমাপ্তি ঘটে । আব্বাসি খলিফা তখন নামেই খলিফা । তার নির্দেশের কোনো মূল্য নেই। সৈন্যরা একদিন সমবেত হয়ে তার কাছে নিজেদের বকেয়া বেতন-ভাতা দাবি করে। কিন্তু খলিফার কাছে তাদেরকে প্রদান করার মতো কিছুই ছিল না! তখন তুর্কি সেনাপতিগণ তাকে অপসারণের বিষয়ে একমত হয় এবং তাকে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আসার নির্দেশ পাঠায়। কিন্তু খলিফা এই বলে অপারগতা প্রকাশ করেন যে, তিনি অসুস্থ এবং ওষুধ সেবন করায় এখন তিনি দুর্বলতা বোধ করছেন। তখন কয়েকজন তুর্কি সৈন্য ভেতরে প্রবেশ করে তাকে টেনে হিচড়ে বাইরে নিয়ে আসে । মাটির ঘর্ষণে তার পরিধেয় বস্ত্র ছিড়ে যায় এবং শরীর থেকে রক্ত ঝরতে থাকে । তুর্কি সৈন্যরা তাকে রাজদরবারের আঙিনায় প্রচণ্ড রোদের মধ্যে দাড় করিয়ে রাখে। রান্ত-শ্রান্ত ও বিধব্তপ্রায় খলিফা একেকবার একেক পায়ে ভর দিয়ে দাড়িয়ে থাকার প্রাণান্ত চেষ্টা করছিলেন আর কিছু লোক তাকে চপেটাঘাত করছিল একজোট ।' খলিফা তখন কীদছিলেন। এরপর তুর্কিরা খলিফাকে একটি বদ্ধ প্রকোষ্ঠে বন্দি করে রাখে এবং বিভিন্ন ধরনের শাস্তি প্রদান করতে
— পৃষ্ঠা ২৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।