আব্বাসি খিলাফত ৬ ২৬৭ পরিস্থিতির চরম অবনতি ঘটলে ইবনে তাহির খলিফা মুদতাইনের বিপক্ষ চলে যায় এবং তাকে স্বেচ্ছায় অব্যাহতি গ্রহণে চাপ প্রয়োগ করে। নিরুপায় হয়ে খলিফা অব্যাহতি গ্রহণে সম্মত হন। এরপর ইবনে তাহির বাগদাদ হতে একদল আমিরকে মুসতাইনের পদত্যাগের সংবাদ নিয়ে মুতায তাদেরকে অভিনন্দন জানান এবং মূল্যবান পুরস্কারে ভূষিত করেন। প্রতিরক্ষাব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিল। রোমানরা এ সময় বিভিন্ন যুদ্ধে সেনাপতি উমর বিন আবদুল্লাহ আল-আকতা ও আলি বিন ইয়াহইয়া আল-আরমানিকে হত্যা করে। খলিফা মুসতাইন অব্যাহতি গ্রহণের কিছুদিন পরই তার ভাই ও নতুন খলিফা মুতায বিল্লাহর প্রেরিত ঘাতকের হাতে নিহত হন। এ সময় তার বয়স ছিল বত্রিশ বছর।
— পৃষ্ঠা ২৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।